অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট তুলে নিলেন তানভীর
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের তোপের মুখে দুঃস্বপ্নের শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ২ ওভারে ৩ উইকেট হারানো অজিরা পরে হারিয়েছে আরও এক উইকেট। বিপর্যয় থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে লড়াই করছেন অধিনায়ক জস ইংলিস ও ক্যামেরুন গ্রীন। কিন্তু সেই লড়াইও বিফলে গেছে স্পিনার তানভীর ইসলামের আঘাতে। ৩৮ বলে ৩৪ রান করা অজি অধিনায়ক জশ ইংলিসকে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে ফেরান তানভীর। তার বিদায়ে ৬৮ রানে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। এর আগে এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে। ২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি। এসকেডি/আইএন
তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের তোপের মুখে দুঃস্বপ্নের শুরু হয়েছে অস্ট্রেলিয়ার। প্রথম ২ ওভারে ৩ উইকেট হারানো অজিরা পরে হারিয়েছে আরও এক উইকেট। বিপর্যয় থেকে অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরাতে লড়াই করছেন অধিনায়ক জস ইংলিস ও ক্যামেরুন গ্রীন। কিন্তু সেই লড়াইও বিফলে গেছে স্পিনার তানভীর ইসলামের আঘাতে।
৩৮ বলে ৩৪ রান করা অজি অধিনায়ক জশ ইংলিসকে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে ফেরান তানভীর। তার বিদায়ে ৬৮ রানে ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা।
এর আগে এর আগে ইনিংসের তৃতীয় বলে তাসকিনের ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে বোল্ড হন ম্যাথু শর্ট। পরের ওভারে মোস্তাফিজ দেন জোড়া ধাক্কা। একে একে তুলে নেন কুপার কোলোনি এবং ম্যাট রেনশোর উইকেট। দুইটি উইকেটেই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক লিটন কুমার দাস। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম রান যোগ হয় অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে, সেটাও আসে নো বল থেকে।
২৫ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোস্তাফিজের করা অফ স্টাম্পের বাইরে শর্টপিচ ডেলিভারি স্কয়ার কাট করতে গিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। সেটা চলে যায় ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। ফেরার আগে ১৭ বলে ১ চারে ১৩ রান করেন ক্যারি।
এসকেডি/আইএন
What's Your Reaction?