অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেইনি, অসত্য খবর ছড়ানো হচ্ছে: আজহারী

জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী অভিযোগ করেছেন তার অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল হওয়া নিয়ে দেশের গণমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরে গিয়ে তার দেওয়া কোনো বক্তব্যের কারণে ভিসা বাতিল হয়েছে। অথচ তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে এখনও কোনো বক্তব্যই দেননি। বুধবার (১ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য—কারণ এখনও পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। ড. মিজানুর রহমান আজহারী বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে—পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্র

অস্ট্রেলিয়ায় কোনো বক্তব্য দেইনি, অসত্য খবর ছড়ানো হচ্ছে: আজহারী

জনপ্রিয় আলেম ও ওয়ায়েজ ড. মিজানুর রহমান আজহারী অভিযোগ করেছেন তার অস্ট্রেলিয়া সফর ও ভিসা বাতিল হওয়া নিয়ে দেশের গণমাধ্যমে ভুল ও বিভ্রান্তিকর খবর প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরে গিয়ে তার দেওয়া কোনো বক্তব্যের কারণে ভিসা বাতিল হয়েছে। অথচ তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে এখনও কোনো বক্তব্যই দেননি।

বুধবার (১ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন উল্লেখ করে মিজানুর রহমান আজহারী বলেন, আমার সফর নিয়ে যে সংবাদটি ছড়িয়েছে, তা বিদেশি একটি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যা। ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য—কারণ এখনও পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয়; আমার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে একজোট হয়ে—পুরনো, বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যেমন যুক্তরাজ্যেও বাধা সৃষ্টি করা হয়েছিল। অথচ আমি সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) এবং শান্তিপূর্ণ সহাবস্থান (Religious Coexistence)-এ বিশ্বাসী। আমার বহু আলোচনাতেও যা স্পষ্ট প্রতীয়মান।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow