অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা
অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে সামাজিক সম্প্রীতি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণে বাংলাদেশিদের ভূমিকা আরও দৃশ্যমান হয়ে উঠছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ সাউথ ওয়েলসের লিভারপুলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের সম্মাননা জানানো হয়েছে।
গত ৪ জুলাই কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লিভারপুল সাউথ ওয়ার্ড উপনির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৬৫ জনের বেশি স্বেচ্ছাসেবককে সম্মাননা সনদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টা শুধু নির্বাচনী কার্যক্রমকে সফল করেনি, বরং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখার সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাউন্সিলার ইব্রাহিম খলিল মাসুদ, সম্পাদক কাউন্সিলার খালেদ হালাবি, উপদেষ্টা কমিটির সভাপতি শিবলী আবদুল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদ
অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে সামাজিক সম্প্রীতি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণে বাংলাদেশিদের ভূমিকা আরও দৃশ্যমান হয়ে উঠছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ সাউথ ওয়েলসের লিভারপুলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের সম্মাননা জানানো হয়েছে।
গত ৪ জুলাই কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে লিভারপুল সাউথ ওয়ার্ড উপনির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৬৫ জনের বেশি স্বেচ্ছাসেবককে সম্মাননা সনদ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টা শুধু নির্বাচনী কার্যক্রমকে সফল করেনি, বরং বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি, পারস্পরিক সহযোগিতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণের সংস্কৃতিকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখার সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কাউন্সিলার ইব্রাহিম খলিল মাসুদ, সম্পাদক কাউন্সিলার খালেদ হালাবি, উপদেষ্টা কমিটির সভাপতি শিবলী আবদুল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, এবি টিভি ও বিজয় কণ্ঠের সম্পাদক এএইচএম মাসুম বিল্লাহ, লিভারপুল শাখার সভাপতি ও লিভারপুল সাউথ ওয়ার্ডের প্রার্থী দেব বি. গুরুং এবং সহসভাপতি সাজ্জান কার্কি।
অনুষ্ঠানে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার লিভারপুল শাখার ২০২৬ সালের অ্যাডহক কমিটিরও আনুষ্ঠানিক পরিচয় তুলে ধরা হয়। এতে সভাপতি হিসেবে দেব বি. গুরুং, সহসভাপতি সাজ্জান কার্কি, সাধারণ সম্পাদক সাইয়েদা ইশরাত ফেরদৌসি এবং কোষাধ্যক্ষ হিসেবে বিজয় শ্রেষ্ঠ দায়িত্ব গ্রহণ করেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন থুই তিয়েন, এস কে শামসাদ হোসেন, শাহিদুল মোয়াজ্জেম হোসেন, মোহাম্মাদ আবদুল মতিন এবং ভাবনা পরাজুলি।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া। বক্তারা বলেন, কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বহুসাংস্কৃতিক সমাজকে আরও সমৃদ্ধ করবে।
বক্তারা আরও বলেন, কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি। তার উদ্যোগে গড়ে ওঠা সংগঠনটি বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন জাতিগত ও সাংস্কৃতিক সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন, সামাজিক সম্প্রীতি, সমঅধিকার এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতার একটি সফল উদাহরণ হিসেবে পরিচিতি পেয়েছে।
অনুষ্ঠানের শেষে বহুসাংস্কৃতিক অস্ট্রেলিয়ায় সামাজিক সংহতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, স্বেচ্ছাসেবার চেতনা এবং কমিউনিটির সার্বিক উন্নয়নে ভবিষ্যতেও একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।