অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে অবশ্যই আত্মরক্ষায় বল প্রয়োগ হবে
কেউ অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে অবশ্যই আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘চেষ্টা থাকবে ন্যূনতম বল প্রয়োগ করার। তবে যেখানে পুলিশ আক্রান্ত হবে, যেখানে অস্ত্র ব্যবহার হবে, সেখানে অবশ্যই আমাদের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ মঙ্গলবার (১৬ জুন) রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোসলেহ উদ্দিন আহমদ এসব কথা বলেন। রাজধানীর আদাবরে মঙ্গলবার সকালে একজন বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীর। ওই ঘটনায় বিকেলে অভিযানে গেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপ-পরিদর্শককে (এসআই) চাপাতি দিয়ে আঘাত করা হয়। এসময় পুলিশ গুলি ছুড়লে সন্দেহভাজন দুজন আহত হন। ঘটনাস্থল থেকে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হন। আরও পড়ুন আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম সংবাদ সম্মেলনে ওই ঘটনা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে অবশ্যই আত্মরক্ষার্থে বল প্রয়
কেউ অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে অবশ্যই আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘চেষ্টা থাকবে ন্যূনতম বল প্রয়োগ করার। তবে যেখানে পুলিশ আক্রান্ত হবে, যেখানে অস্ত্র ব্যবহার হবে, সেখানে অবশ্যই আমাদের আত্মরক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
মঙ্গলবার (১৬ জুন) রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মোসলেহ উদ্দিন আহমদ এসব কথা বলেন।
রাজধানীর আদাবরে মঙ্গলবার সকালে একজন বিকাশ এজেন্টকে কুপিয়ে টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীর। ওই ঘটনায় বিকেলে অভিযানে গেলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও একজন উপ-পরিদর্শককে (এসআই) চাপাতি দিয়ে আঘাত করা হয়। এসময় পুলিশ গুলি ছুড়লে সন্দেহভাজন দুজন আহত হন। ঘটনাস্থল থেকে রুবেল, কাশেম, আমির ও জয় নামের চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে আমির ও রুবেল পুলিশের গুলিতে আহত হন।

আদাবর থানার ওসি-এসআইকে কুপিয়ে জখম
সংবাদ সম্মেলনে ওই ঘটনা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘কেউ অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে অবশ্যই আত্মরক্ষার্থে বল প্রয়োগ করতে হবে। আজকে (মঙ্গলবার) যে ঘটনা ঘটেছে, সেখানে চেষ্টা করেছিলাম আগ্নেয়াস্ত্র ব্যবহার না করে তাদের গ্রেফতার করতে। কিন্তু যখন তারা অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করেছে, সে সময় আমাদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা ছাড়া উপায় ছিল না।’
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রতিদিন পুলিশের অভিযান অব্যাহত রাখার কথা তুলে ধরে তিনি জানান, সেখানে মাদকের একটি অবস্থান গড়ে উঠেছে। মাদকের জন্যই ছিনতাইসহ অপরাধ বেশি হয়ে থাকে। মাদকের বিরুদ্ধে শুধু মোহাম্মদপুর নয়, ঢাকা শহরের প্রতিটি থানা এলাকায় পুলিশের অভিযান চলছে।
রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে অব্যাহত অভিযানের কারণে অনেক অপরাধ কমে এসেছে দাবি করে ডিএমপি কমিশনার বলেন, ‘শুধু মোহাম্মদপুর নয়, রাজধানীর প্রতিটি এলাকার মানুষ যেন নিরাপদে থাকতে পারে, শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সে ব্যাপারে আমরা কাজ করছি।’
কিছু ঘটনার কারণে ও অপরাধভেদে মোহাম্মদপুরসহ কিছু কিছু থানায় বেশি নজর দিতে হচ্ছে বলেও জানান মোসলেহ উদ্দিন আহমদ।
টিটি/একিউএফ
What's Your Reaction?