অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় তিন প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুন) চান্দগাঁও থানার এফআইডিসি রোড ও শহীদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিক সূত্র জানায়, অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে এফআইডিসি রোডের আলিফা আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিভিন্ন রাসায়নিক ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং নিম্নমানের পণ্যে একটি পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে শহীদপাড়ার আম্মাজান আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি মুদি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জন
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় তিন প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) চান্দগাঁও থানার এফআইডিসি রোড ও শহীদপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিক সূত্র জানায়, অভিযানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে বিভিন্ন রাসায়নিক, নিম্নমানের রং ও ফ্লেভার ব্যবহার করে আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে এফআইডিসি রোডের আলিফা আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিভিন্ন রাসায়নিক ও নিম্নমানের উপকরণ ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং নিম্নমানের পণ্যে একটি পরিচিত ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে শহীদপাড়ার আম্মাজান আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মূল্যতালিকা প্রদর্শন না করায় একটি মুদি দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
এমআরএএইচ/এমআইএইচএস
What's Your Reaction?