অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ‘অমিত ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিতে খাদ্য উৎপাদনের পরিবেশে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড় ও বিড়ালের বিচরণ দেখা যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও বিএসটিআই সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কে নির্ধারিত নিয়ম অনুসরণ না করার অভিযোগও পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং পাহাড়তলী থানা-পুলিশের সদস্যরা অংশ নেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/একিউএফ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে পাহাড়তলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ‘অমিত ফুড প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটিতে খাদ্য উৎপাদনের পরিবেশে তেলাপোকা, ইঁদুর, পোকামাকড় ও বিড়ালের বিচরণ দেখা যায়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স ও বিএসটিআই সনদ ছাড়াই কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কে নির্ধারিত নিয়ম অনুসরণ না করার অভিযোগও পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মহানগর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক এবং পাহাড়তলী থানা-পুলিশের সদস্যরা অংশ নেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow