অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘সুইট নেশন’ বেকারির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের তেৃত্বে এ অভিযান চালানো হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসদাইর এলাকায় এ জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফুড গ্রেড কালার, কেক ফ্লেভার ও ক্রিম ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কারখানার ফ্রিজে বাসি চিকেন ড্রামস্টিক ও হারিয়ানা কাবাব পাওয়া যায়। অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, কারখানাটিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।  জনস্বার্থে রমজান মাসে বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বেকারিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘সুইট নেশন’ বেকারির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিকের তেৃত্বে এ অভিযান চালানো হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসদাইর এলাকায় এ জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। কেক তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফুড গ্রেড কালার, কেক ফ্লেভার ও ক্রিম ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া কারখানার ফ্রিজে বাসি চিকেন ড্রামস্টিক ও হারিয়ানা কাবাব পাওয়া যায়।

অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, কারখানাটিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 

জনস্বার্থে রমজান মাসে বিশেষ এই অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow