অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম

জাতীয় পর্যায় ও দেশের প্রথম সারির পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমের প্রসার সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও চোখে পড়ার মতো হয়েছে। এই প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। সম্প্রতি মম তার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, আবার কিছু হয়তো আনতেই যাই নাই। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারি নাই বলে অ্যাওয়ার্ড মেলে নাই।” যদিও পুরস্কার না পাওয়ার আক্ষেপ রয়েছে, তবু মমকে উজ্জীবিত করছে দর্শকদের ভালোবাসা। তিনি লিখেছেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড-দর্শকের ভালোবাসা। কৃতজ্ঞতা।” আরও পড়ুন:ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করেন না তমা মির্জা মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরীর সিনেমা  মমর পোস্টে কমেন্ট করেছেন অনেকে। আফরোজ পারভীন লিখেছেন, “সব মিলিয়ে বড় অ্যাওয়ার্ডটি তোমার কাছে আছে। সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা আর নিজের কাছে স্বচ্ছতা।” মো. আরফিন ইসলাম বলেছেন, “আপু, আপনি জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছ

অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম

জাতীয় পর্যায় ও দেশের প্রথম সারির পুরস্কার নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। সামাজিক মাধ্যমের প্রসার সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও চোখে পড়ার মতো হয়েছে। এই প্রেক্ষাপটে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।

সম্প্রতি মম তার সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারের কিছু ছবি শেয়ার করে লিখেছেন, “জীবনে কত অ্যাওয়ার্ড পাই নাই। কিছু বাদ গিয়েছে লবিংয়ের কারণে, আবার কিছু হয়তো আনতেই যাই নাই। কতবার নাম কাটা পড়েছে জাতীয় পর্যায়ে, কতবার অনুষ্ঠানে পারফরমেন্স করতে পারি নাই বলে অ্যাওয়ার্ড মেলে নাই।”

যদিও পুরস্কার না পাওয়ার আক্ষেপ রয়েছে, তবু মমকে উজ্জীবিত করছে দর্শকদের ভালোবাসা। তিনি লিখেছেন, “এত নাইয়ের ভিড়েও এতখানি আছে আমার। আর আছে সর্বকালের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড-দর্শকের ভালোবাসা। কৃতজ্ঞতা।”

আরও পড়ুন:
ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করেন না তমা মির্জা 
মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরীর সিনেমা 

মমর পোস্টে কমেন্ট করেছেন অনেকে। আফরোজ পারভীন লিখেছেন, “সব মিলিয়ে বড় অ্যাওয়ার্ডটি তোমার কাছে আছে। সেটা হচ্ছে দর্শকের ভালোবাসা আর নিজের কাছে স্বচ্ছতা।” মো. আরফিন ইসলাম বলেছেন, “আপু, আপনি জাতীয় চলচিত্র পুরস্কার পেয়েছেন। আপনার যোগ্যতা আপনাকে এতোদূর নিয়ে এসেছে। এই ভাগ্যটুকু কয়জন শিল্পীর হয়েছে।”

সংগীতা ব্যনার্জি লিখেছেন, “তোমার যোগ্যতা তুমি নিজেই, মম। অনেক ভালোবাসা আর শুভকামনা তোমায়।” রুম্পা সৈয়দা জামান মন্তব্য করেছেন, “আপনি একজন অসাধারণ অভিনেতা, জাকিয়া বারী মম। চলুন এগিয়ে যাই। কখনো পেছনে ফিরে তাকাব না। ভালোবাসি।”

মমর বক্তব্যে স্পষ্ট, পুরস্কার না পাওয়ার আক্ষেপ থাকলেও দর্শকদের ভালোবাসা তার সবচেয়ে বড় স্বীকৃতি। এই মনোভাব তাকে উজ্জীবিত রাখছে এবং সমগ্র ফ্যান ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে প্রশংসা জাগাচ্ছে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow