‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ নিয়ে হামাস নেতা হাইয়া ও আরাঘচির ফোনালাপ
দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ ও শান্তি স্থাপনে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব জোরদার হচ্ছে। ফ্রান্সের উদ্যোগে আগামী ১২ জুন প্যারিসে মিলিত হবেন ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৪ জুন) এই ঘোষণার দিনেই হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় গাজায় চলমান ইসরায়েলি হামলা, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা এবং অঞ্চলের সামগ্রিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা। তবে, এই ফোনালাপে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে সকল ফ্রন্টে (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) যুদ্ধ বন্ধের বিষয়টি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে এই ৯ নম্বর দফা উত্থাপন করেছিলো ইরানের প্রতিনিধি দল। ১১ এপ্রিল পাকিস্তানে বৈঠকের আগেও যুদ্ধবন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল যদিও পরে তা লঙ্ঘন করছে ইসরায়েল। আরও পড়ুন>> ফ্রান্সে বৈঠকে বসছে ইসরায়েল-ফিলিস্তিনের নাগরিক সমাজ ৯ নম্বর দফায় ইরানের পক্ষ
দীর্ঘদিনের ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধ ও শান্তি স্থাপনে দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব জোরদার হচ্ছে। ফ্রান্সের উদ্যোগে আগামী ১২ জুন প্যারিসে মিলিত হবেন ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৪ জুন) এই ঘোষণার দিনেই হামাসের জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া’র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এবং ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় গাজায় চলমান ইসরায়েলি হামলা, স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার প্রচেষ্টা এবং অঞ্চলের সামগ্রিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।
তবে, এই ফোনালাপে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলে সকল ফ্রন্টে (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) যুদ্ধ বন্ধের বিষয়টি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ক্ষেত্রে পূর্বশর্ত হিসেবে এই ৯ নম্বর দফা উত্থাপন করেছিলো ইরানের প্রতিনিধি দল। ১১ এপ্রিল পাকিস্তানে বৈঠকের আগেও যুদ্ধবন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল যদিও পরে তা লঙ্ঘন করছে ইসরায়েল।
আরও পড়ুন>>
ফ্রান্সে বৈঠকে বসছে ইসরায়েল-ফিলিস্তিনের নাগরিক সমাজ
৯ নম্বর দফায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত প্রতিরোধ জোটগুলোর (অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স) বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।
আরাঘচিকে সর্বশেষ যে পরিস্থিতি জানালেন আল-হাইয়া
আলোচনার সময় খলিল আল-হাইয়া ফিলিস্তিন, বিশেষ করে গাজা উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ইরানকে অবহিত করেন। ইরনা'র মতে, গাজায় চলমান হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের বাধা দেওয়ার প্রচেষ্টার বিষয়টি তুলে ধরেন তিনি ।
আল-হাইয়া বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ও জনগণ তাদের মৌলিক লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের অবসানই ফিলিস্তিনি জাতির প্রধান লক্ষ্য।
গাজায় চলমান হামলা ও অবরোধের কারণে সৃষ্ট মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জগুলোর কথাও তিনি উল্লেখ করেন।
ইরানের অবস্থানের প্রশংসা
আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চলমান আঞ্চলিক সংঘাত নিয়ে ইরানের কূটনৈতিক অবস্থান। তাসনিমের প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক সব সংঘাতকে একসঙ্গে বিবেচনায় নিয়ে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের অবস্থানের প্রশংসা করেন আল-হাইয়া। তিনি বিশেষভাবে ইরানের এই অবস্থানকে স্বাগত জানান যে, যুদ্ধবিরতির উদ্যোগকে বিচ্ছিন্ন সংঘাত হিসেবে না দেখে পুরো অঞ্চলের প্রেক্ষাপটে বিবেচনা করা উচিত।
ইরনা’র তথ্য মতে, ফিলিস্তিনি জনগণের বৈধ সংগ্রামে অব্যাহত সমর্থনের জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।
সমবেদনা ও আঞ্চলিক সংহতি
ফোনালাপে উভয় পক্ষ সাম্প্রতিক সংঘাতে নিহতদের প্রতি সমবেদনাও জানান। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সময় নিহত ইরানি নেতা, সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আল-হাইয়া। যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিকে ইরানের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করে আল-হাইয়া বলেন, ইসলামি প্রজাতন্ত্র তার প্রতিপক্ষের লক্ষ্য ব্যর্থ করতে সক্ষম হয়েছে।
অন্যদিকে আরাকচি গাজায় ইসরায়েলি হামলায় আল-হাইয়ার ছেলে এবং কয়েকজন ফিলিস্তিনি প্রতিরোধ নেতার নিহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান।
ইরানের কূটনৈতিক উদ্যোগ
আঞ্চলিক যুদ্ধ ও উত্তেজনা কমানোর লক্ষ্যে তেহরানের সর্বশেষ কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও আল-হাইয়াকে অবহিত করেন আরাঘচি । তিনি সংঘাত বন্ধ ও আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানের কূটনৈতিক প্রচেষ্টার বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
আরাঘচি বলেন, ফিলিস্তিন ও লেবাননসহ অঞ্চলের জনগণের বৈধ প্রতিরোধ সংগ্রামের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি কর্মকর্তারা একদিকে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের চেষ্টা এবং অন্যদিকে ফিলিস্তিনি ও লেবাননি প্রতিরোধ গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা বারবার উল্লেখ করেছেন।
আরও পড়ুন>>
‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’: জোটকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছে তেহরান
এই ফোনালাপের একদিন আগে ইরানের নেতা ‘অ্যাক্সিস অব রেজিটেন্স’(প্রতিরোধ ফ্রন্ট)-এর গুরুত্ব তুলে ধরে একটি বার্তা দিয়েছেন। এই বার্তা ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া মুভমেন্টগুলোর প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
কেএম
What's Your Reaction?