অ্যাটর্নি জেনারেলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই জিডি করেন। জিডিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ১১ জুন সকাল ৯টায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অবস্থানকালীন ফেসবুক ব্রাউজ করতে গিয়ে দেখতে পান এক আইনজীবী একটি ফেসবুক আইডি দিয়ে তার মানহানি করার উদ্দেশ্যে তার নামে ভিত্তিহীন অভিযোগ সংক্রান্ত একটি চিঠি আপলোড করেন। চিঠির বিষয়বস্তু সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা, কল্পনাপ্রসূত, পরস্পরবিরোধী ও অসংগতিপূর্ণ। ওই চিঠিতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। চিঠিতে প্রধান বিচারপতি, চেম্বার-জজ ও দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের কার্যধারা ও কজলিস্ট বিষয়েও মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্রমূলক চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়ে

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, শাহবাগ থানায় জিডি

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৩ জুন) অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন এই জিডি করেন।

জিডিতে বলা হয়, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ১১ জুন সকাল ৯টায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অবস্থানকালীন ফেসবুক ব্রাউজ করতে গিয়ে দেখতে পান এক আইনজীবী একটি ফেসবুক আইডি দিয়ে তার মানহানি করার উদ্দেশ্যে তার নামে ভিত্তিহীন অভিযোগ সংক্রান্ত একটি চিঠি আপলোড করেন। চিঠির বিষয়বস্তু সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা, কল্পনাপ্রসূত, পরস্পরবিরোধী ও অসংগতিপূর্ণ।

ওই চিঠিতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে।

চিঠিতে প্রধান বিচারপতি, চেম্বার-জজ ও দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের কার্যধারা ও কজলিস্ট বিষয়েও মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। এর ফলে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল ও বিচার বিভাগের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্রমূলক চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। কতিপয় ভূইফোঁড় ফেসবুক পেজ, গ্রুপ ও অনলাইন পোর্টালে এটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

ফেসবুক আইডি ও পেজগুলোর ভিত্তিহীন অপপ্রচারের ফলে অ্যাটর্নি জেনারেল অফিস ও বিচার বিভাগের প্রতি জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি করা হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

জিডিতে উল্লেখ করা হয়, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল অত্র অফিসের দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও এর আগে কতিপয় ব্যক্তি দুর্নীতির অভিযোগে অত্র অফিস থেকে চাকরিচ্যুতও হয়েছেন। এই ঘটনায় জড়িত, দায়ী, অভিযুক্ত ও চাকরিচ্যুতদের সংশ্লিষ্টতা ও ইন্ধন থাকতে পারে। অতএব এই ঘটনায় সংশ্লিষ্ট অপরাধী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। 

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow