অ্যালামনাই অ্যাসোসিয়েশন করছেন বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। মিলনমেলার দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণা। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন নিয়ে আলোচনা, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এই মিলনমেলার মাধ্যমে কলেজের সাবেকদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে। অনুষ্ঠানে নিতে রেজিস্ট্রেশন করা যাবে এই লিঙ্কে https://gbcreunion.com। মোবাইল নম্বর ০১৮৮৬১০৭৭০০, ০১৬১৪৬০৬৬৬০। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৭ জুন। ১৯৬২ সালের ২০ শে জুন প্রিন্সিপাল আবুল কাসেম মিরপুরে সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন।

অ্যালামনাই অ্যাসোসিয়েশন করছেন বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীরা

সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা আগামী ১০ জুলাই কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে কলেজের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

মিলনমেলার দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, ব্যাচভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণা। এ ছাড়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন নিয়ে আলোচনা, র‌্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের আশা, এই মিলনমেলার মাধ্যমে কলেজের সাবেকদের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে।

অনুষ্ঠানে নিতে রেজিস্ট্রেশন করা যাবে এই লিঙ্কে https://gbcreunion.com। মোবাইল নম্বর ০১৮৮৬১০৭৭০০, ০১৬১৪৬০৬৬৬০। রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২৭ জুন।

১৯৬২ সালের ২০ শে জুন প্রিন্সিপাল আবুল কাসেম মিরপুরে সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow