‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ ও ‘কবজিকাটা গ্রুপ’ চলে আহমদের কথায়
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ প্রধান এবং ‘কবজিকাটা গ্রুপ’র দ্বিতীয় প্রধান আহমেদকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-২। বৃহস্পতিবার (২১ মে) সকালে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এসময় আহমেদকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা বিভিন্ন সময় অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও জানায় র্যাব। র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আহমেদ ‘কবজিকাটা গ্রুপের’ দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত। মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেফতার আহমেদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ
রাজধানীর মোহাম্মদপুর থেকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’ প্রধান এবং ‘কবজিকাটা গ্রুপ’র দ্বিতীয় প্রধান আহমেদকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (২১ মে) সকালে র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এসময় আহমেদকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহমেদ জানিয়েছেন, তিনি ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তারা বিভিন্ন সময় অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেন বলেও জানায় র্যাব।
র্যাবের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আহমেদ ‘কবজিকাটা গ্রুপের’ দ্বিতীয় প্রধান এবং ‘আই ডোন্ট কেয়ার গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত।
মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেফতার আহমেদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টিটি/ইএ
What's Your Reaction?