আই হ্যাভ অ্যা প্ল্যান : শাবিপ্রবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, আই হ্যাভ অ্যা প্ল্যান। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব।’ বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। গত ২০ বছর ধরে আমরা তার প্রকৃত নেতৃত্ব ও অবদান প্রচার করতে পারিনি। আমরা এখন তা নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাই। এ সময় তিনি উপস্থিত শিক্ষকমণ্ডলীকে শিক্ষার্থীদের মাঝে এই ইতিহাস আলোচনা করা এবং তাদের অনুপ্রাণিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘বর্তমান সংকটাপন্ন মুহূর্তে তার সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী কাজ করতে হবে। সব পরিকল্পনা প্রকাশ করা যায় না
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর মতো আমিও বলছি, আই হ্যাভ অ্যা প্ল্যান। আমার এই পরিকল্পনা হবে সম্পূর্ণ শিক্ষার্থীবান্ধব। সবার সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব।’
বুধবার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য বলেন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। গত ২০ বছর ধরে আমরা তার প্রকৃত নেতৃত্ব ও অবদান প্রচার করতে পারিনি। আমরা এখন তা নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে চাই। এ সময় তিনি উপস্থিত শিক্ষকমণ্ডলীকে শিক্ষার্থীদের মাঝে এই ইতিহাস আলোচনা করা এবং তাদের অনুপ্রাণিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘বর্তমান সংকটাপন্ন মুহূর্তে তার সেই আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই অনুযায়ী কাজ করতে হবে। সব পরিকল্পনা প্রকাশ করা যায় না, আমি কাজে বিশ্বাসী। আমি মুখে না বলে কাজ করে দেখাব।’
শিক্ষার্থীদের কল্যাণের কথা উল্লেখ করে ভাইস চ্যান্সেলর বলেন, ‘আমরা যা খাব, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তা-ই খাবে। শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতে ভালো মানের খাবার পাবে।’
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার ও উদযাপন কমিটির সদস্য সচিব কালাম আহমদ চৌধুরী।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?