আইন ভেঙে বড় শাস্তির কবলে বিশ্বকাপজয়ী এই ভারতীয় তারকা

বিশ্বকাপ ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় পেসার আর্শদীপ সিংকে। নিউজিল্যান্ডের বিপক্ষে গত রোববার রাতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়া ফাইনালে আইসিসির আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করেন ভারতীয় এই পেসার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। আইসিসি জানায়, আর্শদীপ আচরণবিধির ধারা ২.৯ লঙ্ঘন করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি বল বা অন্য কোনো ক্রিকেট সরঞ্জাম বিপজ্জনক বা অনুপযুক্তভাবে নিক্ষেপ করার সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে। নিজের বলে নিজে ফিল্ড করার পর আর্শদীপ তা আক্রমণাত্মক ভঙ্গিতে ছুড়ে মারেন, যা গিয়ে লাগে কিউই ব্যাটার ড্যারি মিচেলের প্যাডে। এই অপরাধের জন্য আর্শদীপের শাস্তির মধ্যে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট প্রস্তাবিত শাস্তি আর্শদীপ মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow