আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রথম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর বগুড়া বিশ্ববিদ‌্যালয় বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটিতে জামালপুর নামক স্থানটি বিলুপ্তকরণপূর্বক বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ‌্যালয়টি স্থাপন করার বিধান প্রস্তাব করা হয়। পূর্বে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধানের বদলে এখন বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব‌্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধান অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে।  এ ছাড়া বিদ‌্যমান/পুরাতন আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রস্তাব করায় বিদ‌্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুনঃ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবশেষে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আন্দালিভ রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান,

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ জুলাই) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে প্রথম বৈঠক ও মুলতবি বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর বগুড়া বিশ্ববিদ‌্যালয় বিল, ২০২৬-এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। বিলটিতে জামালপুর নামক স্থানটি বিলুপ্তকরণপূর্বক বগুড়া জেলার যেকোনো স্থানে বিশ্ববিদ‌্যালয়টি স্থাপন করার বিধান প্রস্তাব করা হয়। পূর্বে শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধানের বদলে এখন বিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, সামাজিক বিজ্ঞান, আইন, ব‌্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে শিক্ষাদান ও গবেষণার বিধান অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। 

এ ছাড়া বিদ‌্যমান/পুরাতন আইনের অধিকাংশ ধারা সংশোধনের প্রস্তাব করায় বিদ‌্যমান আইনটি সংশোধনের পরিবর্তে পুনঃ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবশেষে বিলটি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও পর্যালোচনা করে সংসদে রিপোর্ট পেশ করতে বৈঠকে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আন্দালিভ রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, মুহাম্মদ নওশাদ জমির, সাকিলা ফারজানা, মো. মনজুরুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, মোহাম্মদ নাজিবুর রহমান এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব, মাধ‌্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow