আইনজীবীদের অনুরোধে পেছানো হয়েছে বার কাউন্সিল নির্বাচন: আইনমন্ত্রী

বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের বিষয় বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক পয়েন্ট অব অর্ডারের জবাবে এ কথা বলেন তিনি। আখতার হোসেন তার বক্তব্যে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না— এমন প্রশ্ন তোলেন। এর জবাবে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট আইনে ‘প্যান্ডেমিক’ বা ‘অ্যাক্ট অব গড’-এর পাশাপাশি ‘অন্য যে কোনো যুক্তিসংগত কারণ’ উল্লেখ রয়েছে, যা এখানে প্রযোজ্য। উত্থাপিত প্রশ্নে ওই অংশটি এড়িয়ে যাওয়া হয়েছে। উনি সব বোঝেন, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকুই আনেন। আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে নিজস্ব স্বাধীনতায় সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা বারসহ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচন পেছানোর অনুরোধ আসে। এশিয়ার বৃহত্তম ঢাকা বারে ২২ হাজারের বেশি

আইনজীবীদের অনুরোধে পেছানো হয়েছে বার কাউন্সিল নির্বাচন: আইনমন্ত্রী

বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এর অভ্যন্তরীণ সিদ্ধান্তে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে সংসদকে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের অনুরোধ এবং আসন্ন ঢাকা বার নির্বাচনের বিষয় বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের নির্বাচন পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের এক পয়েন্ট অব অর্ডারের জবাবে এ কথা বলেন তিনি।

আখতার হোসেন তার বক্তব্যে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের পেছনে বিদ্যুৎ সংকট বা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না— এমন প্রশ্ন তোলেন। এর জবাবে আইনমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট আইনে ‘প্যান্ডেমিক’ বা ‘অ্যাক্ট অব গড’-এর পাশাপাশি ‘অন্য যে কোনো যুক্তিসংগত কারণ’ উল্লেখ রয়েছে, যা এখানে প্রযোজ্য। উত্থাপিত প্রশ্নে ওই অংশটি এড়িয়ে যাওয়া হয়েছে। উনি সব বোঝেন, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকুই আনেন।

আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে নিজস্ব স্বাধীনতায় সিদ্ধান্ত গ্রহণ করে। ঢাকা বারসহ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে নির্বাচন পেছানোর অনুরোধ আসে। এশিয়ার বৃহত্তম ঢাকা বারে ২২ হাজারের বেশি আইনজীবী থাকায় তাদের নিজস্ব নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রাখতে এ অনুরোধ করা হয়েছিল, এবং বার কাউন্সিল তা মেনে নিয়েছে।

জ্বালানি সংকট বা রাজনৈতিক কারণে নির্বাচন পেছানো হয়েছে— এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই সরকার বার কাউন্সিল নির্বাচনের উদ্যোগ নিয়েছে এবং একটি স্বাভাবিক ও নির্বিঘ্ন নির্বাচন আয়োজনেই গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, আইনজীবীদের দাবি ও নির্বাচন পরিবেশ স্বাভাবিক রাখতে বার কাউন্সিল নিজস্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে, এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।

এমওএস/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow