আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বাচন শান্তিপূর্ণ হবে

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন শান্তিপূর্ণ হবে। তিনি আরও বলেন, ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই। বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সদস্য ছাড়াও নির্বাচন কাজে দায়িত্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভা শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শেষ হয় দুপুর দেড়টায়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‌‘আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে ভেতর যেতে পারতো না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, নির্বাচন শান্তিপূর্ণ হবে

নির্বাচনি পরিবেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন শান্তিপূর্ণ হবে।

তিনি আরও বলেন, ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যে কোনো সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।

বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব সদস্য ছাড়াও নির্বাচন কাজে দায়িত্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভা শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি শেষ হয় দুপুর দেড়টায়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি।

সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‌‘আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে ভেতর যেতে পারতো না, এবার তাদের সেই সুযোগ দেওয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাধা দানকারীদের কোনো প্রকার ছাড় নেই। ইসি পরিষ্কার করেছে, প্রত্যেক ভোটকেন্দ্রে মহিলা আনসার সদস্য থাকবে। সন্দেহ হলে প্রয়োজনে তারা ব্যবস্থা নেবেন।’

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র‌্যাবের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কাজে নিয়োজিত সেনা কর্মকতা, বিজিবি কর্মকতাসহ নির্বাচন অফিসের সিনিয়ার কর্মকতারা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow