আইনি প্যাঁচে ‘হেরা ফেরি ৩’, বিপাকে অক্ষয় কুমার
বলিউডের কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি আবারও বড়সড় আইনি জটিলতায় আটকা পড়ল। ছবির স্বত্ব বা কপিরাইট নিয়ে দ্বন্দ্বে আপাতত বন্ধ হয়ে গেছে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং। এই আইনি লড়াইয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি ফেঁসে গেছেন সুপারস্টার অক্ষয় কুমারও।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কর্ণধার জিপি বিজয়কুমার মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তার দাবি, তিনি ২০২২ সালেই প্রয়াত রামোজি রাও-এর কাছ থেকে ‘হেরা ফেরি’র বৈধ স্বত্ব কিনে নিয়েছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে এই ছবির আর কোনো স্বত্ব নেই, তাই তিনি তা বিক্রিও করতে পারেন না।
জটিলতা বেড়েছে কারণ, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনে নিয়েছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। এখন বিজয়কুমারের অভিযোগ, যার কাছে মালিকানাই নেই, তিনি কীভাবে তা অক্ষয়ের কাছে বিক্রি করেন? ফলে অবৈধ লেনদেনের অভিযোগে অক্ষয়ের নামও জড়িয়ে পড়েছে এই মামলায়।
আইনি সুরাহা না হওয়া পর্যন্ত ছবির শুটিং ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজু, শ্যাম আর বাবুরাও-এর ত্রয়ী কবে পর
বলিউডের কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি আবারও বড়সড় আইনি জটিলতায় আটকা পড়ল। ছবির স্বত্ব বা কপিরাইট নিয়ে দ্বন্দ্বে আপাতত বন্ধ হয়ে গেছে ‘হেরা ফেরি ৩’-এর শুটিং। এই আইনি লড়াইয়ে প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি ফেঁসে গেছেন সুপারস্টার অক্ষয় কুমারও।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণী প্রযোজনা সংস্থা ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর কর্ণধার জিপি বিজয়কুমার মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন। তার দাবি, তিনি ২০২২ সালেই প্রয়াত রামোজি রাও-এর কাছ থেকে ‘হেরা ফেরি’র বৈধ স্বত্ব কিনে নিয়েছেন। ফিরোজ নাদিয়াদওয়ালার কাছে এই ছবির আর কোনো স্বত্ব নেই, তাই তিনি তা বিক্রিও করতে পারেন না।
জটিলতা বেড়েছে কারণ, ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনে নিয়েছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। এখন বিজয়কুমারের অভিযোগ, যার কাছে মালিকানাই নেই, তিনি কীভাবে তা অক্ষয়ের কাছে বিক্রি করেন? ফলে অবৈধ লেনদেনের অভিযোগে অক্ষয়ের নামও জড়িয়ে পড়েছে এই মামলায়।
আইনি সুরাহা না হওয়া পর্যন্ত ছবির শুটিং ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজু, শ্যাম আর বাবুরাও-এর ত্রয়ী কবে পর্দায় ফিরবে, তা নিয়ে হতাশ ভক্তরা।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস