আইপিএল ছেড়ে পিএসএলে গিয়ে বোমা ফাটালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

আইপিএলে টাকা নেই। তাই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। চলতি আইপিএলের নিলামে নাম লেখাননি তিনি। তারপর পিএসএলের নিলামে অংশ নেন। করাচি কিংস তাকে কিনেও নেয়। এরপরই আইপিএল নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন অজি লেগস্পিনার। গতবছর আইপিএলে খেলেছিলেন জাম্পা। ২.৪০ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি। ২০২৬ আইপিএল নিলামের আগে জাম্পাকে আর দলে ভেড়ায়নি হায়দরাবাদ। তারপরে আর নিলামে নাম লেখাননি। তার কিছুদিন পরই তিনি যোগ দেন পিএসএলের নিলামে। শুধু তাই নয় পাকিস্তানি মুদ্রায় ৪.৫ কোটি টাকায় তাকে কিনে নেয় করাচি কিংস। এসব ঘটনা দেখেই জাম্পার উপলব্ধি, আইপিএলে মোটেও আর্থিক লাভ নেই। তার যোগ্যতা অনুসারে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে দাম পাননি। বর্তমানে পিএসএল খেলতে ব্যস্ত জাম্পা। করাচি কিংসের জার্সিতে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। এমন সময়েই আইপিএল নিয়ে মুখ খুললেন অজি স্পিনার। জাম্পা বলেন, ‘এবছর আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দাম পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময়

আইপিএল ছেড়ে পিএসএলে গিয়ে বোমা ফাটালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

আইপিএলে টাকা নেই। তাই পাকিস্তান সুপার লিগে নাম লিখিয়েছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। চলতি আইপিএলের নিলামে নাম লেখাননি তিনি। তারপর পিএসএলের নিলামে অংশ নেন। করাচি কিংস তাকে কিনেও নেয়। এরপরই আইপিএল নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন অজি লেগস্পিনার।

গতবছর আইপিএলে খেলেছিলেন জাম্পা। ২.৪০ কোটি টাকায় তাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাননি। ২০২৬ আইপিএল নিলামের আগে জাম্পাকে আর দলে ভেড়ায়নি হায়দরাবাদ। তারপরে আর নিলামে নাম লেখাননি। তার কিছুদিন পরই তিনি যোগ দেন পিএসএলের নিলামে। শুধু তাই নয় পাকিস্তানি মুদ্রায় ৪.৫ কোটি টাকায় তাকে কিনে নেয় করাচি কিংস। এসব ঘটনা দেখেই জাম্পার উপলব্ধি, আইপিএলে মোটেও আর্থিক লাভ নেই। তার যোগ্যতা অনুসারে তিনি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির থেকে দাম পাননি।

বর্তমানে পিএসএল খেলতে ব্যস্ত জাম্পা। করাচি কিংসের জার্সিতে বেশ ভালো ফর্মেই রয়েছেন তিনি। এমন সময়েই আইপিএল নিয়ে মুখ খুললেন অজি স্পিনার। জাম্পা বলেন, ‘এবছর আইপিএল খেলতে চাইনি। সত্যি বলতে, আমার যা যোগ্যতা তাতে আমি যথাযথ দাম পাইনি। আর আইপিএলের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। আমার মতে আইপিএল খেলাটা মোটেই যুক্তিযুক্ত নয়।’ জাম্পার কথায়, কয়েকদিনের জন্য তিনি ক্রিকেট থেকে বিরতি নিতে চেয়েছিলেন। তার মধ্যেই পিএসএলের প্রস্তাব পান এবং খেলতে নেমে পড়েন।

জানিয়ে রাখা ভালো, প্রাপ্ত অর্থের হিসেবে গতবছর আইপিএলের থেকে এবছর পিএসএলে কম দাম পেয়েছেন জাম্পা। কেননা, পাকিস্তানি মুদ্রায় ৪.৫ কোটি টাকার মূল্য ভারতীয় মুদ্রায় ১.৫ কোটি। কিন্তু পিএসএলের দৈর্ঘ্য অনেকটাই কম। সেটাকেই মাথায় রেখে পিএসএল বেছে নিয়েছেন জাম্পা। 

২০১৬ সাল থেকে আইপিএলে খেলেছেন অজি স্পিনার। কিন্তু সুযোগ পেয়েছেন মাত্র ২২ ম্যাচে। অনেকের মতে, আইপিএলে সাধারণত ভারতীয় স্পিনারদেরই প্রথম একাদশে রাখা হয়। সেকারণেই জাম্পা খুব বেশি দর বা খেলার সুযোগ-কোনটাই পাননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow