আইভরি কোস্টের বিদায়, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

গোলমেশিন আরলিং হালান্ড আরও একবার দলের জয়ে বড় অবদান রাখলেন। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোলটি এলো তারই পা থেকে। ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিদায় করেছে নরওয়ে। এই জয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে আরলিং হালান্ডের দল। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কোনানের একটি শট সাইড-নেটিংয়ে লাগে, আর পেপের ছয় গজের বক্সে বাড়ানো বল থেকে বোনি গোল করতে ব্যর্থ হন। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের। ৩৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন নুসা। বাম দিক থেকে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না। এটি ছিল নরওয়ের জার্সিতে নুসার নবম গোল। গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করে নরওয়ে। হালান্ডের কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান আগবাদু, যিনি ছয় গজের বক্সে গুরুত্বপূর্ণ ব্লক করেন। এরপর একটি কর্নার থেকে সোরলথের হেডও লক্ষ্য

আইভরি কোস্টের বিদায়, শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে

গোলমেশিন আরলিং হালান্ড আরও একবার দলের জয়ে বড় অবদান রাখলেন। আইভরি কোস্টের বিপক্ষে জয়সূচক গোলটি এলো তারই পা থেকে। ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ ম্যাচে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিদায় করেছে নরওয়ে।

এই জয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে আরলিং হালান্ডের দল। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ম্যাচের প্রথম ৩০ মিনিটে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আইভরি কোস্ট। কোনানের একটি শট সাইড-নেটিংয়ে লাগে, আর পেপের ছয় গজের বক্সে বাড়ানো বল থেকে বোনি গোল করতে ব্যর্থ হন। তবে সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হয় তাদের।

৩৯তম মিনিটে দুর্দান্ত একক নৈপুণ্যে নরওয়েকে এগিয়ে দেন নুসা। বাম দিক থেকে ড্রিবল করে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে দেন গোলের ওপরের ডান কোণে। আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানার কিছুই করার ছিল না। এটি ছিল নরওয়ের জার্সিতে নুসার নবম গোল।

গোলের পরপরই ব্যবধান দ্বিগুণ করার সুযোগও তৈরি করে নরওয়ে। হালান্ডের কাছ থেকে নিশ্চিত গোল বাঁচান আগবাদু, যিনি ছয় গজের বক্সে গুরুত্বপূর্ণ ব্লক করেন। এরপর একটি কর্নার থেকে সোরলথের হেডও লক্ষ্যে রাখতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সমতা ফেরায় আইভরি কোস্ট। পেপের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বক্সে ঢুকে পড়েন আমাদ দিয়ালো। গোলরক্ষককে পরাস্ত করে দারুণ এক শটে গোল করেন তিনি।

বিস্তারিত আসছে...

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow