আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে ফল উৎসবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। দেওয়া পর এই সরকার পল্টি মেরেছে। জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে পাটওয়ারী বলেন, যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে, আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের লাল কার্ড ধরিয়ে দেবেন। এর আগে গত ৩ জুন দিনগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি লাভ করেন নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসায় ফিরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দে

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির আয়োজনে ফল উৎসবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভী রহমানকে মুক্তি দেওয়া হয়েছে। ইলেকশনের আগের কথা ছিল আওয়ামী লীগের বিচার হবে। ইলেকশনের আগে কথা ছিল আপনারা গণভোটে ‘হ্যাঁ’ দেবেন। বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ রায় দিয়েছে। দেওয়া পর এই সরকার পল্টি মেরেছে।

জনগণ ও নেতাকর্মীদের উদ্দেশে পাটওয়ারী বলেন, যারা এখন আমাদের গোনার টাইম নাই বলে, আগামী উপজেলা নির্বাচনে বিভিন্ন জায়গায় তাদের লাল কার্ড ধরিয়ে দেবেন।

এর আগে গত ৩ জুন দিনগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্তি লাভ করেন নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসায় ফিরেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একের পর এক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, ২০০৩-২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি নির্বাচনে টানা মেয়র পদে জয় লাভ করেন তিনি।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow