আইসিটি অধিদপ্তর, সাইবার নিরাপত্তা এজেন্সি ও নভোথিয়েটারে নতুন ডিজি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং নভোথিয়েটারে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম-সচিব মাহফুজা আক্তারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া যুগ্ম-সচিব মো. আশরাফুল মমিন খান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এবং যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটারের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। আরও পড়ুন বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার নিয়োগ করা কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজড’ (তাৎক্ষণিক অবমুক্ত) হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আরএমএম/ইএ

আইসিটি অধিদপ্তর, সাইবার নিরাপত্তা এজেন্সি ও নভোথিয়েটারে নতুন ডিজি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তর, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং নভোথিয়েটারে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যুগ্ম-সচিব মাহফুজা আক্তারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। এছাড়া যুগ্ম-সচিব মো. আশরাফুল মমিন খান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এবং যুগ্মসচিব এ কে এম শওকত আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন নভোথিয়েটারের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন।

নিয়োগ করা কর্মকর্তাদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ওইদিন অপরাহ্ন থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে ‘স্ট্যান্ড রিলিজড’ (তাৎক্ষণিক অবমুক্ত) হিসেবে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আরএমএম/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow