আইসিসি ভারতের কাছে জিম্মি বলে বিস্ফোরক মন্তব্য পাক মন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহুর্তে এমন ঘটনায় রীতিমতো উত্তাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনায় এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আইসিসি’র বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বলা হয়ে থাকে, ক্রিকেট ভদ্র লোকের খেলা। এর মানে অবশ্য অন্য খেলাকে ‘অভদ্রদের খেলা’ বলা হয় এমনটা নয়। তবুও প্রচলিত সেই উক্তি স্মরণ করিয়ে পাকিস্তানি মন্ত্রী খাজা আসিফ ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন। একইসঙ্গে ভারতের কাছে আইসিসি জিম্মি বলেও দাবি তার। সে কারণে কিছুদিন ধরে গুঞ্জন ওঠা বিকল্প ক্রিকেট সংস্থার কথাই শোনা গেল আসিফের কণ্ঠে। ‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যেখানে বলা হয়– বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন

আইসিসি ভারতের কাছে জিম্মি বলে বিস্ফোরক মন্তব্য পাক মন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপের ঠিক পূর্ব মুহুর্তে এমন ঘটনায় রীতিমতো উত্তাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনায় এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আইসিসি’র বিদ্রোহী সংস্থা খোলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

বলা হয়ে থাকে, ক্রিকেট ভদ্র লোকের খেলা। এর মানে অবশ্য অন্য খেলাকে ‘অভদ্রদের খেলা’ বলা হয় এমনটা নয়। তবুও প্রচলিত সেই উক্তি স্মরণ করিয়ে পাকিস্তানি মন্ত্রী খাজা আসিফ ক্রিকেটীয় স্পিরিট রক্ষায় বিদ্রোহী সংগঠন প্রয়োজন বলে জানিয়েছেন। একইসঙ্গে ভারতের কাছে আইসিসি জিম্মি বলেও দাবি তার। সে কারণে কিছুদিন ধরে গুঞ্জন ওঠা বিকল্প ক্রিকেট সংস্থার কথাই শোনা গেল আসিফের কণ্ঠে।

‘সাউথ এশিয়া ইনডেক্স’ নামে একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের টুইট শেয়ার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। যেখানে বলা হয়– বাংলাদেশকে ফিরিয়ে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করলেই কেবল পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন বলছে– পাকিস্তানের বয়কটের সিদ্ধান্তে গর্তে পড়েছে আইসিসি। বড় অঙ্কের রাজস্ব হাতছাড়া হওয়ার শঙ্কায় সেই সিদ্ধান্ত বদলাতে বিশ্ব ক্রিকেট সংস্থাটি পিসিবির পাকিস্তানের দ্বারস্থ হয়েছে।

ওই রিটুইটের ক্যাপশনে খাজা আসিফ লিখেছেন, ‘ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্র লোকের খেলাটির স্পিরিট বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি।’
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা। কিন্তু ওই ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান সরকার। ওই ম্যাচ থেকে মেগা টুর্নামেন্টটির বড় একটি অর্থ পকেটে পুরে আইসিসি। একইসঙ্গে এই দ্বৈরথ চলাকালে প্রতিটি সেকেন্ডই মূল্যবান বিজ্ঞাপনী ও টিভি সত্ত্ব পাওয়া প্রতিষ্ঠানের জন্য। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow