আইসিসিআর বৃত্তিতে ভারতে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬ এর জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। চলতি বছর সারাদেশ থেকে ৭ হাজার ৭০০ আবেদনকারীর মধ্যে ৫৪১ জন শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিশ আর। তিনি বলেন, নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। তাদের মধ্যে ৫০০ জন স্টেম ও নন-স্টেম বিষয়ে, ৩৮ জন সাংস্কৃতিক শিক্ষা কর্মসূচিতে এবং তিনজন কোয়াড বৃত্তির আওতায় নির্বাচিত হয়েছেন। আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ শিক্ষা কর্মসূচি। এর মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্যে ঢাকা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি-২০২৬ এর জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। চলতি বছর সারাদেশ থেকে ৭ হাজার ৭০০ আবেদনকারীর মধ্যে ৫৪১ জন শিক্ষার্থী এ মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান হাইকমিশনের দ্বিতীয় সচিব (শিক্ষা) আনিশ আর।
তিনি বলেন, নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের ৫০টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। তাদের মধ্যে ৫০০ জন স্টেম ও নন-স্টেম বিষয়ে, ৩৮ জন সাংস্কৃতিক শিক্ষা কর্মসূচিতে এবং তিনজন কোয়াড বৃত্তির আওতায় নির্বাচিত হয়েছেন।
আইসিসিআর বৃত্তি ভারত সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ শিক্ষা কর্মসূচি। এর মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ পান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘আজকের এ অনুষ্ঠান আমাকে আমার স্কুলজীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো শিক্ষাজীবন। আমি যখন যুক্তরাষ্ট্রে ছিলাম, তখন সবসময় মনে হতো- চিরকাল যেন একজন শিক্ষার্থী হয়েই থাকতে পারি।’
তিনি আরও বলেন, ‘তোমাদের বড় স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া কোনো পৃথিবী নেই। জীবনে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ- একটি স্বপ্ন, অন্যটি আশা। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহসও থাকতে হবে। পুরো পৃথিবী এখন তোমাদের দিকে তাকিয়ে আছে।’
অনুষ্ঠান শেষে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিক্ষাবৃত্তির আওতায় ভারতের বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পড়তে যাচ্ছেন সাগর। কুড়িগ্রামের এই শিক্ষার্থী বলেন, শিক্ষা বৃত্তি পেয়ে ভালো লাগছে।
দিনাজপুরের ছেলে পিযুষ কান্তি দেব শর্মা কত্থক নৃত্যের ওপর সিনিয়র ডিপ্লোমা করতে যাচ্ছেন পাঞ্জাবের একটি প্রতিষ্ঠানে। তিনি বলেন, খুবই ভালো লাগছে। এ সুযোগ দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আমি কৃতজ্ঞ।
এসএম/এমএএইচ/
What's Your Reaction?