আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তামিম ইকবাল

  আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে আইসিসি। বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতি, সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে এই নতুন কমিটি। তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ। একই বৈঠকে আইসিসি আরও একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। ওই কমিটির অন্য সদস্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ। এছাড়া বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটকে সহায়তা দিতে ক্রিকেট ওয়েস্ট

আইসিসির নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন তামিম ইকবাল

 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নবগঠিত ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে আইসিসি।

বৈশ্বিক ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর নীতি, সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করবে এই নতুন কমিটি। তামিমের নেতৃত্বাধীন কমিটিতে সদস্য হিসেবে থাকছেন নামিবিয়া ক্রিকেটের ড. রুডি ভ্যান ভুরেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দেবজিত সাইকিয়া, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার টড গ্রিনবার্গ।

একই বৈঠকে আইসিসি আরও একটি নতুন উপ-কমিটি গঠন করেছে। গভর্ন্যান্স রিভিউ কমিটির চেয়ারম্যান হয়েছেন বিসিসিআইয়ের দেবজিত সাইকিয়া। ওই কমিটির অন্য সদস্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের ড. মোহাম্মদ মুসাজি এবং আইসিসির স্বাধীন পরিচালক ড. রোজ রিভাজ।

এছাড়া বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ক্যারিবীয় ক্রিকেটকে সহায়তা দিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে ১ কোটি ২৮ লাখ ২০ হাজার মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে আইসিসি বোর্ড।

ক্রিকেট কানাডার স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য পুনর্বহালের শর্তও অনুমোদন করা হয়েছে। শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তাদের স্থগিতাদেশ বহাল থাকবে। শ্রীলঙ্কা ক্রিকেটের সংবিধান সংস্কারের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছে আইসিসি। একই সঙ্গে আপাতত আইসিসি বোর্ড সভায় শ্রীলঙ্কা ক্রিকেটের প্রতিনিধিত্ব করার সুযোগও থাকছে না তাদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রেও একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আইসিসি। নবনির্বাচিত বিসিবি সভাপতিকে বাংলাদেশের ফুল মেম্বার ডিরেক্টর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

অন্যদিকে সদস্যপদের শর্ত ভঙ্গের অভিযোগে ফ্রান্স ক্রিকেটকে 'অন নোটিশ'-এ রাখার সিদ্ধান্তও অনুমোদন করেছে আইসিসির বার্ষিক সাধারণ সভা।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow