আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানা। এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে নারী বিভাগে পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট, ইকোনমি ছিল ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন তিনি। চট্টগ্রামে শেষ ম্যাচেও যোগ করেন আরও দুই উইকেট। পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।’ নাহিদ আরও বলেন, ‘পুরো সময়জুড়ে

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার পেসার নাহিদ রানা। এবার আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। একই সঙ্গে নারী বিভাগে পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট।

পুরুষ বিভাগে নাহিদ পেছনে ফেলেছেন জাতিন্দর সিং ও অজয় কুমারকে। অন্যদিকে নারী বিভাগে উলভার্টের প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি এবং লরা কার্ডোসো।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন নাহিদ। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট, ইকোনমি ছিল ৪.৪৬। বিশেষ করে মিরপুরে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন তিনি। চট্টগ্রামে শেষ ম্যাচেও যোগ করেন আরও দুই উইকেট।

পুরস্কার জয়ের পর নাহিদ বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হওয়াটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আমার জন্য আরও বিশেষ করে তুলেছে। এটি এমন একটি সিরিজ, যা সবসময় মনে রাখব।’

নাহিদ আরও বলেন, ‘পুরো সময়জুড়ে সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চাই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow