আইসিসির শাস্তির কবলে নাহিদ রানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী ভঙ্গিতে তার দিকে ছুটে যান নাহিদ। এ সময় তিনি এমন ভাষা ব্যবহার করেন, যা প্রতিপক্ষকে উসকে দিতে পারে বলে মনে করেছে আইসিসি। এ কারণেই তার বিরুদ্ধে আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়। আইসিসির মতে, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা, অঙ্গভঙ্গি বা এমন আচরণ করা, যা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এই ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হয়। মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন। এই ঘটনায় দোষ স্বীকার করে নিয়েছেন নাহিদ রানা। ফলে ম্যাচ রেফারি প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি নাহিদের দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। নতুন এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট

আইসিসির শাস্তির কবলে নাহিদ রানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কৃত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান ব্যাটার জশ ইংলিসকে আউট করার পর আগ্রাসী ভঙ্গিতে তার দিকে ছুটে যান নাহিদ। এ সময় তিনি এমন ভাষা ব্যবহার করেন, যা প্রতিপক্ষকে উসকে দিতে পারে বলে মনে করেছে আইসিসি। এ কারণেই তার বিরুদ্ধে আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।

আইসিসির মতে, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা, অঙ্গভঙ্গি বা এমন আচরণ করা, যা আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এই ধারার আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হয়।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান অভিযোগটি উত্থাপন করেন।

এই ঘটনায় দোষ স্বীকার করে নিয়েছেন নাহিদ রানা। ফলে ম্যাচ রেফারি প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

গত ২৪ মাসে এটি নাহিদের দ্বিতীয় শৃঙ্খলাভঙ্গের ঘটনা। নতুন এক ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট এখন দুই।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়।

দুই সাসপেনশন পয়েন্টের শাস্তি একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা। তবে আপাতত সে ঝুঁকিতে নেই নাহিদ, যদিও ভবিষ্যতে তাকে আরও সতর্ক থাকতে হবে।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow