আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মোকামতলা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন। গ্রেপ্তারকৃতরা হলেন, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু। পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে মোকামতলা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?