আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সমবেত হয়। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতিকালে হাতেনাতে ছয় জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন-আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), আওয়ামী লীগ এর সক্রিয় কর্মী মো. নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৩)। অন্যদিকে, মোহাম্মদপুর থানার বরাত দিয়ে ন

আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর শেরেবাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

শেরেবাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সমবেত হয়। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতিকালে হাতেনাতে ছয় জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন-আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), আওয়ামী লীগ এর সক্রিয় কর্মী মো. নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৩)।

অন্যদিকে, মোহাম্মদপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, একই দিন সকালে অভিযান চালিয়ে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ৮ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) ও মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কেআর/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow