আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেশবপুর থানায় একটি মামলা করা হয়। গ্রেপ্তাররা হলেন— ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলে

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

যশোরের কেশবপুরে পৃথক বিক্ষোভ মিছিলের ঘটনার পর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার পরচক্রা ও সোনাতলা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মী পৃথক বিক্ষোভ মিছিল বের করেন। পরবর্তীতে সেই মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কেশবপুর থানায় একটি মামলা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মির্জানগর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য সরফাবাদ গ্রামের বিল্লাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (১৮), যুবলীগের সদস্য শ্রীফলা গ্রামের কওছার আলী সরদারের ছেলে আব্দুল জলিল (৪৫), পৌর যুবলীগের সদস্য বাজিতপুর গ্রামের কওছার আলীর ছেলে নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়নের ৭ নম্বর সুজাপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার দফদারের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং যুবলীগের সদস্য মৃত মকসেদ সরকারের ছেলে ছলেমান সরদার (৪৫)।

কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলাম জানান, পরচক্রা ও সোনাতলা সড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে দুটি স্থানে মিছিল হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে যশোর আদালতে পাঠানো হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow