আওয়ামী লীগ মিছিল নয় দৌড় প্র্যাকটিস করছে: মেয়র শাহাদাত

আওয়ামী লীগ বর্তমানে মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার দাবি, নগরীতে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখা যায়নি; যারা মিছিলের চেষ্টা করছে, তারা আতঙ্কের মধ্যেই রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মেয়র শাহাদাত বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত ভয়ের মধ্যেই রয়েছে। আমি এটিকে মিছিল না বলে বরং দৌড় প্র্যাকটিস বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা কারও উচিত নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশেও অবস্থান করছেন না। এ অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন নয়। আরও পড়ুন আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক পরে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল মেয়র আরও জানান, সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তিনি কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখেননি। প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম ত

আওয়ামী লীগ মিছিল নয় দৌড় প্র্যাকটিস করছে: মেয়র শাহাদাত

আওয়ামী লীগ বর্তমানে মিছিল নয়, দৌড় প্র্যাকটিস করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তার দাবি, নগরীতে কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখা যায়নি; যারা মিছিলের চেষ্টা করছে, তারা আতঙ্কের মধ্যেই রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মেয়র শাহাদাত বলেন, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত ভয়ের মধ্যেই রয়েছে। আমি এটিকে মিছিল না বলে বরং দৌড় প্র্যাকটিস বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নগরীর শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা কারও উচিত নয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশেও অবস্থান করছেন না। এ অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা সমীচীন নয়।

মেয়র আরও জানান, সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে তিনি কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত দেখেননি। প্রতিদিনের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কাউকে গ্রেফতারের আগে অবশ্যই তার পরিচয় নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া গ্রেফতার বা হয়রানির শিকার না হন।

তিনি বলেন, আমি চাই চট্টগ্রামের প্রতিটি মানুষ নিরাপদ, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে বসবাস করুক।

এমআরএএইচ/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow