আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, আমরা ৫ বছরেই সবাই মিলে তা পূরণের চেষ্টা করবো। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রতিটি কাজ জনগণকে জানিয়ে আমরা করি। জনগণের কাছেই আমাদের সব জবাবদিহি। শনিবার (৮ আগস্ট) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশায় নবপ্রতিষ্ঠিত নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জি কে গউছ বলেন, ১৭ বছর যারা ক্ষমতায় ছিল জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও ছিল না। সে কারণেই হবিগঞ্জ শহর থেকে শুরু করে আজমিরীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পাহাড়পুর পর্যন্ত সব জায়গায়ই একই অবস্থা। সর্বত্রই উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি। তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপি কারও দয়ায় ক্ষমতায় বসেনি। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যা করেছিল তার উচিত জবাব বাংলাদেশের মানুষ তাদের দিয়েছে। কলেজ পর

আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো

জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেছেন, আওয়ামী লীগ ১৭ বছরে যে আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, আমরা ৫ বছরেই সবাই মিলে তা পূরণের চেষ্টা করবো। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এর মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রতিটি কাজ জনগণকে জানিয়ে আমরা করি। জনগণের কাছেই আমাদের সব জবাবদিহি।

শনিবার (৮ আগস্ট) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কাগাপাশায় নবপ্রতিষ্ঠিত নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জি কে গউছ বলেন, ১৭ বছর যারা ক্ষমতায় ছিল জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিও ছিল না। সে কারণেই হবিগঞ্জ শহর থেকে শুরু করে আজমিরীগঞ্জের প্রত্যন্ত অঞ্চল পাহাড়পুর পর্যন্ত সব জায়গায়ই একই অবস্থা। সর্বত্রই উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।

jagonews24

তিনি বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিএনপি কারও দয়ায় ক্ষমতায় বসেনি। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যা করেছিল তার উচিত জবাব বাংলাদেশের মানুষ তাদের দিয়েছে।

কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে কলেজের প্রতিষ্ঠাতা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব সরফ উদ্দিন আহমদ চৌধুরী, অ্যাডভোকেট সাহাব উদ্দিন আহমদ চৌধুরী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, হাজী এনামুল হক, ইসলাম তরফদার তনু, জেলা যুবদলের সদস্যসচিব সফিকুর রহমান সিতু, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ফিতা কেটে কলেজের উদ্বোন করেন হুইপ জি কে গউছ এমপি। এরপর তিনি কলেজ পরিদর্শন করেন এবং নবপ্রতিষ্ঠিত কলেজে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছে চারা রোপণ করেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow