আওয়ামী লীগের সাবেক এমপি মারা গেছেন
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলাউড়া ও মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক জীবনে তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচব
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কুলাউড়া ও মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৪৫ সালের ১৭ মার্চ কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের কামারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল মতিন। মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থায়ও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি জয়চন্ডী ইউনিয়ন পরিষদের পাঁচবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়দের মতে, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
পরিবার সূত্রে আরও জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১টায় কুলাউড়ার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে দুপুর ২টায় তাঁর নিজ জন্মস্থান কামারকান্দি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
What's Your Reaction?