আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না।  শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের নমনীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এর আগে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তারা ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউ রক্ষা পাচ্ছে না : পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগের হামলা থেকে দেশের কেউই রক্ষা পাচ্ছে না। 

শুক্রবার (১২ জুন) চট্টগ্রাম সফরকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের বিষয়ে সরকারের নমনীয় মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে। এ বিষয়ে সরকারের কাছে জবাব চাই।

আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশে তাদের হয়। তারা যেন বাংলাদেশে আর কোনো ভাই-বোনদেরকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

এর আগে চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা সংলগ্ন দায়েম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তারা ধর্মীয়, সামাজিক ও জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow