আওয়ামীপন্থি প্যানেলকে অযোগ্য ঘোষণা, মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগপন্থি পূর্ণ প্যানেলের ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের এক নোটিশে অযোগ্য ঘোষণা করে তাদের মনোনয়ন বাতিল করা হয়। নোটিশে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান, পোলিং অফিসার অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট মো. জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুহিন ও প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান। বাতিল হওয়া আওয়ামীপন্থি প্রার্থীরা হলেন— সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহসভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ খান, অ্যাডভোকট লাভলু মোল্লা (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), বিদ্রোহী সাধারণ সম্পাদক প্রার্থী মো. আব্দুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগপন্থি পূর্ণ প্যানেলের ১১ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের এক নোটিশে অযোগ্য ঘোষণা করে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
নোটিশে স্বাক্ষর করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান, পোলিং অফিসার অ্যাডভোকেট আমান উল্লাহ প্রধান শাহীন, অ্যাডভোকেট মো. জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুহিন ও প্রিসাইডিং অফিসার অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আরেফিন সুমন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মুজিবুর রহমান।
বাতিল হওয়া আওয়ামীপন্থি প্রার্থীরা হলেন— সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সহসভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ খান, অ্যাডভোকট লাভলু মোল্লা (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান সবুজ (বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি), বিদ্রোহী সাধারণ সম্পাদক প্রার্থী মো. আব্দুল হালিম সরদার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নয়ন মিয়া, কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. মোস্তফা প্রিন্স ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মৌসুমী আক্তার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী আবু হানিফ হিরু মোল্লা, কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. শাহ আলী দেওয়ান নিশান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মাধ্যমে আওয়ামী লীগের প্রচার, মিছিল, সভা-সমাবেশসহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে ২০২৫ সালের ১২ মে গেজেট প্রকাশিত হয়। এই গেজেট নির্বাচিত সরকারও জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে বিগত ৪ এপ্রিল আইন হিসেবে প্রণয়ন হওয়ায় আইনজীবী কর্তৃক ১৩ এপ্রিল ও জুলাই যোদ্ধাদের দরখাস্ত দাখিল করে। ওই প্রার্থীদের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা পর্যালোচনা করে দরখাস্তের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সদস্যদের সর্বসম্মতিক্রমে আইনজীবী সমিতির ২০২৬-২৭ নির্বাচনে এসব প্রার্থীকে অযোগ্য ঘোষণা করে প্রার্থিতা বাতিল করা হলো।
প্রসঙ্গত, আগামী ২৩ এপ্রিল মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন।
What's Your Reaction?