আকবর খসরু এক মিনিটের গল্প- আমড়া গাছের ঢেঁকি
অনেকদিন পর আরিফ স্যারের মেয়ে রাজিয়ার সাথে দেখা। আজ থেকে ৩০ বছর আগে আমি আইচ ফ্যাক্টরি রোড ছালুর কলোনিতে থাকতাম। পাশেই ছিল আরিফ স্যারের কোচিং সেন্টার- অন্য ছাত্রছাত্রীদের সাথে আরিফ স্যারের মেয়ে রাজিয়াও কোচিং করতো। আমার ঘরের সামনে দিয়েই কোচিংয়ের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করতো। রাজিয়া আহামরি সুন্দরী না কিন্তু রোমান্টিক ধাঁচের চেহারা। যেমন আমাদের চিত্রনায়িকা শাবনুর- আহামরি সুন্দরী নয় কিন্তু দেখলেই মনে হয় টুক্কুর করে প্রেমে পড়ে যাই। রাজিয়ার প্রেমে পড়ার পর সরাসরি প্রেম নিবেদন করি- রাজিয়া আমার প্রেম গ্রহণ করে। বাটালি হিল, ডিসি হিল, জিলাপি পাহাড়ে আমরা চুটিয়ে প্রেম করতে থাকি কিন্তু আরিফ স্যার আমাকে মেনে নেননি- কারণ আমি ক্লাস এইট পাস একজন সেলসম্যান। ত্রিশ বছর পর রাজিয়ার সাথে একটি ইফতার পার্টিতে দেখা। আমি কী করি- কী অবস্থায় আছি সব জেনে নিল। সবকিছু জানার পর বললো- আমার বাবা তোমার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আসলে তুমি একটা আমড়া গাছের ঢেঁকি- জীবনে কিছুই হতে পারলে না। সত্যি বলেছো- কী আর হবো যার শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণি! এখানেই আমার দুঃখ! তোমার চেয়ে কম ক্লাসে পড়া লোকরা মন্ত্রী-ম
অনেকদিন পর আরিফ স্যারের মেয়ে রাজিয়ার সাথে দেখা। আজ থেকে ৩০ বছর আগে আমি আইচ ফ্যাক্টরি রোড ছালুর কলোনিতে থাকতাম। পাশেই ছিল আরিফ স্যারের কোচিং সেন্টার- অন্য ছাত্রছাত্রীদের সাথে আরিফ স্যারের মেয়ে রাজিয়াও কোচিং করতো।
আমার ঘরের সামনে দিয়েই কোচিংয়ের ছাত্রছাত্রীরা আসা-যাওয়া করতো। রাজিয়া আহামরি সুন্দরী না কিন্তু রোমান্টিক ধাঁচের চেহারা। যেমন আমাদের চিত্রনায়িকা শাবনুর- আহামরি সুন্দরী নয় কিন্তু দেখলেই মনে হয় টুক্কুর করে প্রেমে পড়ে যাই।
রাজিয়ার প্রেমে পড়ার পর সরাসরি প্রেম নিবেদন করি- রাজিয়া আমার প্রেম গ্রহণ করে। বাটালি হিল, ডিসি হিল, জিলাপি পাহাড়ে আমরা চুটিয়ে প্রেম করতে থাকি কিন্তু আরিফ স্যার আমাকে মেনে নেননি- কারণ আমি ক্লাস এইট পাস একজন সেলসম্যান।
ত্রিশ বছর পর রাজিয়ার সাথে একটি ইফতার পার্টিতে দেখা। আমি কী করি- কী অবস্থায় আছি সব জেনে নিল। সবকিছু জানার পর বললো- আমার বাবা তোমার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আসলে তুমি একটা আমড়া গাছের ঢেঁকি- জীবনে কিছুই হতে পারলে না।
সত্যি বলেছো- কী আর হবো যার শিক্ষাগত যোগ্যতা মাত্র অষ্টম শ্রেণি!
এখানেই আমার দুঃখ! তোমার চেয়ে কম ক্লাসে পড়া লোকরা মন্ত্রী-মিনিস্টার, মেয়র, চেয়ারম্যান, স্কুলের সভাপতি, মসজিদ কমিটির সভাপতি, দলের সহসভাপতি হয়েছে কত শতশত- অথচ তুমি একটা ওয়ার্ড মেম্বার হতে পারলে না! আসলে তুমি একটা আমড়া গাছের ঢেঁকি!
What's Your Reaction?