আকস্মিক বন্যায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন
তিন পার্বত্য জেলায় ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। জরুরি প্রয়োজনে মোঙ্গল চন্দ্র পাল, উপসচিব (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং মো. আজিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)এর যোগাযোগ করতে বলা হয়েছে। আরও পড়ুন পাহাড়ি ঢলে রাঙ্গামাটির নিম্নাঞ্চল প্লাবিত, সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান এ তথ্য জানান। টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামসহ তিন পার্বত্য অঞ্চলে। ঘটে ভূমিধসের ঘটনাও। পরিস্থিতি মোকাবিলায় মাঠে কাজ করছে সেনাবাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা। চট্টগ্রামে ৩০ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। একই সঙ্গে দিঘীনালা-বাঘাইছড়ি সড়কের একটি অংশ ধসে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কার্যত অচল হয়ে পড়েছে
তিন পার্বত্য জেলায় ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
জরুরি প্রয়োজনে মোঙ্গল চন্দ্র পাল, উপসচিব (মোবাইল: ০১৭১২-৮৪০৮৩৭) এবং মো. আজিজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (মোবাইল: ০১৭২৬-০০৭৬৯৩)এর যোগাযোগ করতে বলা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজওয়ান খান এ তথ্য জানান।
টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে চট্টগ্রামসহ তিন পার্বত্য অঞ্চলে। ঘটে ভূমিধসের ঘটনাও। পরিস্থিতি মোকাবিলায় মাঠে কাজ করছে সেনাবাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা।
চট্টগ্রামে ৩০ হাজারের মতো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। একই সঙ্গে দিঘীনালা-বাঘাইছড়ি সড়কের একটি অংশ ধসে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বৃহত্তম উপজেলা বাঘাইছড়ি।
এমইউ/এসএনআর
What's Your Reaction?
