আকাশ তার ভাঙা রৌপ্যপাত্র উল্টে দিয়েছে

মৃণালিনীইফতেখার রবিন অবিরাম নূপুরের প্রতিধ্বনি—ঝুমুর, ঝুমুর, ঝুমুর—তুমি নেমে আসো,হে গোধূলি-অঙ্গনা মৃণালিনী। তোমার করতলের গোপন মুদ্রা থেকেআমি তুলে নেবঅমাবস্যার শেষ শিশির। প্রাচীন প্রাসাদের নিস্তব্ধ খিলানেএখনো তোমার নূপুরের অনুনাদ ঘোরে;আমি কপাল ঠেকাই শ্যাওলাধরা পাথরে—চন্দনধূপের মতোতোমার রেশমি নিঃশ্বাস জ্বলে ওঠে। মৃণালিনী, মৃণালিনী—ডেকে উঠতেইনামহীন এক ময়ূরনিজের নীল পেখম বিস্মৃত হয়। এসো, আজ সমস্ত মখমলি অন্ধকারেনৃত্যের শেষ বৃত্তটি এঁকে দাও। বাইরে অনর্গল বর্ষা—আকাশ তার ভাঙা রৌপ্যপাত্র উল্টে দিয়েছে;তোমার কেশে জল জমেযেন নক্ষত্রের বিলম্বিত বিলাপ। মৃণালিনী—শেষে আর কিছুই শোনা যায় না,শুধু নূপুরের ক্ষীণ প্রতিধ্বনিআর বারান্দাজুড়েআমার একাকী বৃষ্টিপাঠ। আরও পড়ুন ইফতেখার রবিনের পাঁচটি কাপলেট এসইউ

আকাশ তার ভাঙা রৌপ্যপাত্র উল্টে দিয়েছে

মৃণালিনী
ইফতেখার রবিন

অবিরাম নূপুরের প্রতিধ্বনি—
ঝুমুর, ঝুমুর, ঝুমুর—
তুমি নেমে আসো,
হে গোধূলি-অঙ্গনা মৃণালিনী।

তোমার করতলের গোপন মুদ্রা থেকে
আমি তুলে নেব
অমাবস্যার শেষ শিশির।

প্রাচীন প্রাসাদের নিস্তব্ধ খিলানে
এখনো তোমার নূপুরের অনুনাদ ঘোরে;
আমি কপাল ঠেকাই শ্যাওলাধরা পাথরে—
চন্দনধূপের মতো
তোমার রেশমি নিঃশ্বাস জ্বলে ওঠে।

মৃণালিনী, মৃণালিনী—
ডেকে উঠতেই
নামহীন এক ময়ূর
নিজের নীল পেখম বিস্মৃত হয়।

এসো, আজ সমস্ত মখমলি অন্ধকারে
নৃত্যের শেষ বৃত্তটি এঁকে দাও।

বাইরে অনর্গল বর্ষা—
আকাশ তার ভাঙা রৌপ্যপাত্র উল্টে দিয়েছে;
তোমার কেশে জল জমে
যেন নক্ষত্রের বিলম্বিত বিলাপ।

মৃণালিনী—
শেষে আর কিছুই শোনা যায় না,
শুধু নূপুরের ক্ষীণ প্রতিধ্বনি
আর বারান্দাজুড়ে
আমার একাকী বৃষ্টিপাঠ।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow