আকাশসীমা খুলে দিল ইরান

যুদ্ধবিরতির পর এবার আকাশসীমা খুলে দিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। এ সময় কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সংস্থাটির বরাতে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক উড়োজাহাজের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে, যা ইরানের আকাশসীমা অতিক্রম করে চলাচল করবে। এছাড়া, সামরিক ও বেসামরিক খাতের প্রযুক্তিগত ও পরিচালনাগত প্রস্তুতির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন বিমানবন্দরে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।  নতুন ধাপে পরমাণু আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা রোববার ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি

আকাশসীমা খুলে দিল ইরান

যুদ্ধবিরতির পর এবার আকাশসীমা খুলে দিয়েছে ইরান। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আকাশসীমা খুলে দেওয়া হয়েছে। এ সময় কয়েকটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল সংস্থাটির বরাতে জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলের আকাশপথ আন্তর্জাতিক উড়োজাহাজের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে, যা ইরানের আকাশসীমা অতিক্রম করে চলাচল করবে।

এছাড়া, সামরিক ও বেসামরিক খাতের প্রযুক্তিগত ও পরিচালনাগত প্রস্তুতির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন বিমানবন্দরে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে। 

নতুন ধাপে পরমাণু আলোচনায় সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শনিবার (১৮ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা রোববার ইসলামাবাদে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। তবে এই বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র বা ইরান। যদিও এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, সপ্তাহান্তেই আলোচনা হতে পারে।

গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আগের দফার আলোচনা দীর্ঘ সময় ধরে চললেও কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদও আগামী সপ্তাহের শুরুতেই শেষ হওয়ার কথা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow