আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড অনুমোদন 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। বুধবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল এবং সম্পূর্ণ রিডিমেবল জিরো-কুপন বন্ড হিসেবে ইস্যু করা হবে। এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা ইনসুরেন্স পিএলসি এবং ফান্ড অ্যারেঞ্জার হিসেবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড দায়িত্ব পালন করবে। এমএএস/বিএ

আকিজ ফুডের ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড অনুমোদন 

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে।

বুধবার (২৫ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, বন্ডটি আনসিকিউরড, নন-কনভার্টিবল এবং সম্পূর্ণ রিডিমেবল জিরো-কুপন বন্ড হিসেবে ইস্যু করা হবে। এর মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থেকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ লাখ টাকা। ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে সেনা ইনসুরেন্স পিএলসি এবং ফান্ড অ্যারেঞ্জার হিসেবে নর্থ স্টার ইনভেস্টমেন্টস (বিডি) লিমিটেড দায়িত্ব পালন করবে।

এমএএস/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow