আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে দুইদিন। শনিবার (১৫ অগাস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের ব্যবসায়ীরা পণ্য নেননি। এছাড়া রোববার ওই দেশে সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার বন্ধ রাখা হবে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানান। যে কারণে ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার পণ্য পাঠানো হয়। এদিকে ভারতে রোববার সাপ্তাহিক ছুটি হওয়ায় আমদানির-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। তবে ভারত কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রাখায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়েছে। দ্রুতই ভারত তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলে ব্যবসায়ীরা আশাবাদী। আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

আখাউড়া স্থলবন্দরে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে দুইদিন। শনিবার (১৫ অগাস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সেদেশের ব্যবসায়ীরা পণ্য নেননি। এছাড়া রোববার ওই দেশে সাপ্তাহিক সরকারি ছুটি হওয়ায় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার উদ্দিন ভূইয়া জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম শনিবার বন্ধ রাখা হবে বলে ভারতীয় ব্যবসায়ীরা জানান। যে কারণে ক্ষতি পুষিয়ে নিতে শুক্রবার পণ্য পাঠানো হয়।

এদিকে ভারতে রোববার সাপ্তাহিক ছুটি হওয়ায় আমদানির-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর। তবে ভারত কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে রাখায় ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব পড়েছে। দ্রুতই ভারত তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবেন বলে ব্যবসায়ীরা আশাবাদী।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow