আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ বিরুদ্ধে : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, ‘আমাদের আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’  বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর পল্টনস্থ কার্যালয়ে জাগপা আয়োজিত আধিপত্যবাদ বিরোধী অগ্নিপুরুষ, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রামিসার মতো ছোট শিশুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় মবসন্ত্রাস চলছে। প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় চলছে নগ্ন দলীয়করণ। ওদিকে ভারত সীমান্তে হত্যা চালাচ্ছে, অবৈধ পুশ-ইন করছে এবং গেরুয়া পতাকা উড়িয়ে আগ্রাসন চালাচ্ছে। এমন সময়ে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই।’  জাগপা প্রতিষ্ঠাতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করেন রাশেদ প্রধান বলেন, ‘তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে হবে। অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো ধরনের আধিপত্যবাদ চলবে না। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস হবে না। তার সেই শিক্ষা গ্রহণ করেই আমরা আওয়ামী

আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ বিরুদ্ধে : রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেছেন, ‘আমাদের আগামী দিনের লড়াই হবে নয়া ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’  বৃহস্পতিবার (২১ মে) বাদ জোহর পল্টনস্থ কার্যালয়ে জাগপা আয়োজিত আধিপত্যবাদ বিরোধী অগ্নিপুরুষ, মজলুম জননেতা শফিউল আলম প্রধানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। রামিসার মতো ছোট শিশুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। দেশব্যাপী চাঁদাবাজি, লুটতরাজ ও রাষ্ট্রীয় মবসন্ত্রাস চলছে। প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সব জায়গায় চলছে নগ্ন দলীয়করণ। ওদিকে ভারত সীমান্তে হত্যা চালাচ্ছে, অবৈধ পুশ-ইন করছে এবং গেরুয়া পতাকা উড়িয়ে আগ্রাসন চালাচ্ছে। এমন সময়ে আমাদের চুপ থাকার কোনো সুযোগ নেই।’  জাগপা প্রতিষ্ঠাতা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করেন রাশেদ প্রধান বলেন, ‘তিনি আমাদের শিখিয়েছেন মাথা উঁচু করে বাঁচতে হবে। অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক কোনো ধরনের আধিপত্যবাদ চলবে না। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস হবে না। তার সেই শিক্ষা গ্রহণ করেই আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি।’  দোয়া মাহফিল জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, লায়ন উমার রাযী, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, সহ-প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রকাফেলার ইমরান হাসান রাহুল প্রমুখ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow