আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগামী সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে অবস্থান করবেন। তবে সফরের সম্ভাব্য সময়সূচি বা সেখানে নেতানিয়াহুর বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, তার যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট কোনো তারিখ তখনো ঠিক হয়নি। এদিকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার ফোনালাপে এ বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, ওরা সেখানে আপনাদের চায় না। সেনা সরিয়ে নেওয়া উচিত। একই বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন। জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি আগামী সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনে অবস্থান করবেন।

তবে সফরের সম্ভাব্য সময়সূচি বা সেখানে নেতানিয়াহুর বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে নেতানিয়াহু বলেছিলেন, তার যুক্তরাষ্ট্র সফরের নির্দিষ্ট কোনো তারিখ তখনো ঠিক হয়নি।

এদিকে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দুই নেতার ফোনালাপে এ বিষয়টি উঠে আসে বলে জানিয়েছে অ্যাক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সিরিয়ায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি উত্তেজনা আরও বাড়াচ্ছে। তিনি বলেন, ওরা সেখানে আপনাদের চায় না। সেনা সরিয়ে নেওয়া উচিত। একই বার্তা তিনি লেবাননের ক্ষেত্রেও দেন।

জবাবে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা অঞ্চল বজায় রাখা প্রয়োজন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। সমঝোতা স্মারক কার্যকর থাকা সত্ত্বেও দুই পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow