আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা আগের যেকোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’ খবর ডন নিউজের। শেহবাজ শরিফ জানান, চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। চুক্তি স্বাক্ষরের পর এ বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আলোচনা প্রক্রিয়ায় অব্যাহত অঙ্গীকারের জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’ এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে পুনরায় খুলে দেওয়া

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা আগের যেকোনো সময়ের তুলনায় এখন শান্তি চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছি।’ খবর ডন নিউজের।

শেহবাজ শরিফ জানান, চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। চুক্তি স্বাক্ষরের পর এ বিষয়ে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আলোচনা প্রক্রিয়ায় অব্যাহত অঙ্গীকারের জন্য আমরা যুক্তরাষ্ট্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এ অঞ্চলের ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই ঐতিহাসিক শান্তি চুক্তি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে।’

এর আগে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানে একটি সমঝোতা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে পুনরায় খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি এবং ইরানের ওপর আরোপিত মার্কিন অবরোধও প্রত্যাহার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow