আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা 

সাভারের সাজ্জাদ পাদুকা মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের চোখে এখনো আতঙ্ক আর হতাশার ছাপ। ঈদকে সামনে রেখে ধার-দেনা করে দোকানে তোলা নতুন জুতার সংগ্রহ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়।  এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক সাভার পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম। মঙ্গলবার (১২ মে) বিকেলে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।  এ সময় মার্কেটজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সর্বস্ব হারানো অনেক ব্যবসায়ী খোরশেদ আলমকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ তার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ঈদকে সামনে রেখে অনেক আশা নিয়ে নতুন মাল তুলেছিলাম। ধার করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলাম। কিন্তু এক রাতের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। এমন সময়ে খোরশেদ আলম ভাই পাশে দাঁড়ানোয় কিছুটা সাহস পাচ্ছি। আরেক ব্যবসায়ী বলেন, আমাদের অনেক দোকান পুড়ে গেছ

আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা 

সাভারের সাজ্জাদ পাদুকা মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ব্যবসায়ীদের চোখে এখনো আতঙ্ক আর হতাশার ছাপ। ঈদকে সামনে রেখে ধার-দেনা করে দোকানে তোলা নতুন জুতার সংগ্রহ মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে আগুনের লেলিহান শিখায়। 

এমন দুর্দিনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক সাভার পৌর কাউন্সিলর লায়ন খোরশেদ আলম।

মঙ্গলবার (১২ মে) বিকেলে পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। 

এ সময় মার্কেটজুড়ে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সর্বস্ব হারানো অনেক ব্যবসায়ী খোরশেদ আলমকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ তার হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ঈদকে সামনে রেখে অনেক আশা নিয়ে নতুন মাল তুলেছিলাম। ধার করে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছিলাম। কিন্তু এক রাতের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না। এমন সময়ে খোরশেদ আলম ভাই পাশে দাঁড়ানোয় কিছুটা সাহস পাচ্ছি।

আরেক ব্যবসায়ী বলেন, আমাদের অনেক দোকান পুড়ে গেছে। আগুনে সব মালামাল ভস্মীভূত হওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা এখন একেবারে নিঃস্ব। এই কঠিন সময়ে একজন রাজনৈতিক নেতা হয়ে তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমরা কখনো ভুলব না।

জানা গেছে, সোমবার (১১ মে) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আর্থিকভাবে পথে বসেছেন অনেক ব্যবসায়ী।

আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোরশেদ আলম বলেন, রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব। যতদিন বেঁচে থাকব, নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকতে পেরে নিজেকে সৌভাগ্য মনে করছি।

তিনি আরও বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি চাই সমাজের বিত্তবান ও সামর্থ্যবানরাও তাদের পাশে এগিয়ে আসুক।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow