আগে কখনো স্ট্রবেরি স্যান্ডউইচ খেয়েছেন

অনেকে ডিম, চিকেন কিংবা চিজ দিয়ে তৈরি স্যান্ডউইচ পছন্দ করে। তবে যদি একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে ফল দিয়ে তৈরি স্যান্ডউইচ করতে পারেন। বিশেষ করে মৌসুমি ফল দিয়ে বানানো স্ট্রবেরি স্যান্ডউইচ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি হালকা ও সুস্বাদু ডেজার্ট, যা অল্প সময়েই ঘরেই সহজে তৈরি করা যায়। গরমের দিনে বা বিকেলের নাস্তায় এটি খুবই রিফ্রেশিং ও মজাদার একটি খাবার, শিশু থেকে বড় সবাই পছন্দ করবে। জাপানে এই ডেজার্টটি ফ্রুট স্যান্ডউইচ নামে বেশি পরিচিত। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু। আসুন জেনে নেওযা যাক বাড়িতে কীভাবে স্ট্রবেরি স্যান্ডউইচ তৈরি করবেন- উপকরণ স্লাইস পাউরুটি ৪টি তাজা স্ট্রবেরি ৮-১০টি হেভি হুইপিং ক্রিম ১ কাপ চিনি (পাউডার) ২ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স আধা চা চামচ   প্রস্তুত প্রণালি প্রথমে একটি বড় বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে এর সঙ্গে চিনি ও ভ্যানিলা এসেন্স যোগ করে একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফেটাতে থাকুন। ক্রিমটি ধীরে ধীরে ঘন হয়ে যখন ফ্লাফি হলে রেখে দিন। এরপর পাউরুটির চারপাশের বাদামি অংশগুলো কেটে ফেলে দিন। একটি পাউরুটির স্লাইসের ওপর সমানভাবে হুইপড ক্রিমের একটি পু

আগে কখনো স্ট্রবেরি স্যান্ডউইচ খেয়েছেন

অনেকে ডিম, চিকেন কিংবা চিজ দিয়ে তৈরি স্যান্ডউইচ পছন্দ করে। তবে যদি একটু ভিন্ন স্বাদ পেতে চাইলে ফল দিয়ে তৈরি স্যান্ডউইচ করতে পারেন। বিশেষ করে মৌসুমি ফল দিয়ে বানানো স্ট্রবেরি স্যান্ডউইচ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এটি এমন একটি হালকা ও সুস্বাদু ডেজার্ট, যা অল্প সময়েই ঘরেই সহজে তৈরি করা যায়।

গরমের দিনে বা বিকেলের নাস্তায় এটি খুবই রিফ্রেশিং ও মজাদার একটি খাবার, শিশু থেকে বড় সবাই পছন্দ করবে। জাপানে এই ডেজার্টটি ফ্রুট স্যান্ডউইচ নামে বেশি পরিচিত। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই সুস্বাদু।

আসুন জেনে নেওযা যাক বাড়িতে কীভাবে স্ট্রবেরি স্যান্ডউইচ তৈরি করবেন-

উপকরণ

  • স্লাইস পাউরুটি ৪টি
  • তাজা স্ট্রবেরি ৮-১০টি
  • হেভি হুইপিং ক্রিম ১ কাপ
  • চিনি (পাউডার) ২ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স আধা চা চামচ

 jago

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে এর সঙ্গে চিনি ও ভ্যানিলা এসেন্স যোগ করে একটি ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে ফেটাতে থাকুন। ক্রিমটি ধীরে ধীরে ঘন হয়ে যখন ফ্লাফি হলে রেখে দিন। এরপর পাউরুটির চারপাশের বাদামি অংশগুলো কেটে ফেলে দিন। একটি পাউরুটির স্লাইসের ওপর সমানভাবে হুইপড ক্রিমের একটি পুরু স্তর ছড়িয়ে দিন।তারপর টাটকা স্ট্রবেরিগুলো সুন্দরভাবে কোণাকুণিভাবে সাজিয়ে দিন, যাতে কেটে নেওয়ার পর ভেতরে আকর্ষণীয় লেয়ার দেখা যায়। স্ট্রবেরির ওপর আবারও একটু হুইপড ক্রিম দিন এবং ফাঁকা জায়গাগুলো ভালোভাবে পূরণ করে দিন, যাতে পুরোপুরি মসৃণ একটি স্তর তৈরি হয়।

jago

এবার দ্বিতীয় স্লাইস পাউরুটি দিয়ে উপর থেকে ঢেকে দিন এবং হালকা চাপ দিয়ে সেট করে নিন। পুরো স্যান্ডউইচটি প্লাস্টিক র‍্যাপ বা ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে ফেলুন। এরপর এটি ফ্রিজে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা রেখে দিন। এতে স্যান্ডউইচটি ভালোভাবে জমে যাবে এবং কাটার সময় সুন্দর শেপ আসবে। ফ্রিজ থেকে বের করে একটি ধারালো ছুরি দিয়ে আড়াআড়িভাবে কেটে পরিবেশন করুন।

টিপস:

  • হুইপিং ক্রিম অবশ্যই খুব ঠান্ডা ব্যবহার করুন, না হলে ঠিকভাবে ফেটবে না এবং ক্রিম নরম হয়ে যাবে।
  • পাউরুটির ওপর কিছুটা স্ট্রবেরি জ্যাম মাখিয়ে নিলে স্বাদ আরও বাড়বে।
  • ফ্রিজে রাখার সময় স্যান্ডউইচের ওপর হালকা চাপ দিয়ে রাখলে শেপ আরও সুন্দরভাবে সেট হবে।

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow