আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক শুরু হয়েছে। খবর আল জাজিরার।  প্রেসিডেন্ট ট্রাম্প তার মার্কিন প্রতিনিধিদলকে ‘চমৎকার’ এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত বলে বর্ণনা করেছেন। তিনি শি জিনপিংকে বলেছেন যে, তারা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন এবং যুক্তরাষ্ট্রের সবাই তাদের শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলছে। তিনি শি জিনপিংকে উদ্দেশ করে বলেন, আপনার সাথে থাকতে পারাটা সম্মানের। আপনার বন্ধু হতে পারাটাও সম্মানের এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের চেয়েও ভালো হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট তার উদ্বোধনী ভাষণে আয়োজকদের প্রশংসা করেছেন এবং শি জিনপিংয়ের সঙ্গে ‘চমৎকার সম্পর্কের’ ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আমরা একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ গড়তে চলেছি। আপনারা যে কাজ করেছেন তার জন্য চীনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আপনি একজন মহান নেতা। টিটিএন

আগের চেয়েও ভালো হতে চলেছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক শুরু হয়েছে। খবর আল জাজিরার। 

প্রেসিডেন্ট ট্রাম্প তার মার্কিন প্রতিনিধিদলকে ‘চমৎকার’ এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম কোম্পানিগুলোর সমন্বয়ে গঠিত বলে বর্ণনা করেছেন। তিনি শি জিনপিংকে বলেছেন যে, তারা আলোচনার জন্য উন্মুখ হয়ে আছেন এবং যুক্তরাষ্ট্রের সবাই তাদের শীর্ষ সম্মেলন নিয়ে কথা বলছে।

তিনি শি জিনপিংকে উদ্দেশ করে বলেন, আপনার সাথে থাকতে পারাটা সম্মানের। আপনার বন্ধু হতে পারাটাও সম্মানের এবং যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের চেয়েও ভালো হতে চলেছে।

মার্কিন প্রেসিডেন্ট তার উদ্বোধনী ভাষণে আয়োজকদের প্রশংসা করেছেন এবং শি জিনপিংয়ের সঙ্গে ‘চমৎকার সম্পর্কের’ ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বলেন, আমরা একসঙ্গে একটি চমৎকার ভবিষ্যৎ গড়তে চলেছি। আপনারা যে কাজ করেছেন তার জন্য চীনের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আপনি একজন মহান নেতা।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow