আগ্রাবাদে চসিকের উচ্ছেদ অভিযান, ৩০ দোকান অপসারণ
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে অন্তত ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি সরিয়ে দেওয়ার পাশাপাশি ৫ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা গেছে, আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট সংলগ্ন জেলা তথ্য অফিস এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল হকাররা। এর ফলে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হতো। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ এই বিশেষ অভিযান চালায় চসিক। অভিযান চলাকালে জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে প্রায় ৩০টি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একই সাথে অবৈধভাবে রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট এলাকায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে অন্তত ৩০টি অবৈধ দোকান ও ভ্যানগাড়ি সরিয়ে দেওয়ার পাশাপাশি ৫ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (০৭ মে) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট সংলগ্ন জেলা তথ্য অফিস এলাকার রাস্তা ও ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দোকান ও ভ্যানগাড়ি বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিল হকাররা। এর ফলে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটার পাশাপাশি এলাকায় নিয়মিত যানজটের সৃষ্টি হতো। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে আজ এই বিশেষ অভিযান চালায় চসিক।
অভিযান চলাকালে জেলা তথ্য অফিস সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে প্রায় ৩০টি অস্থায়ী দোকান ও ভ্যানগাড়ি উচ্ছেদ করে চলাচলের পথ সুগম করা হয়। একই সাথে অবৈধভাবে রাস্তা দখল করে দোকানের মালামাল রাখার দায়ে ৫ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরের শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচলের পথ নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?