আগ্রাসনের বিরুদ্ধে ‘পবিত্র প্রতিরক্ষার’ ঘোষণা খামেনির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইরানের ‘পবিত্র প্রতিরোধ’ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী ও প্রস্তুত করেছে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন। জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস ও বিখ্যাত কবি ফেরদৌসীকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি এ কথা বলেন। খবর আল জাজিরার। বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষায়’ ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসীর কিংবদন্তিতুল্য কাহিনিগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন ও বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন। খামেনি আরও বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামায়’ বর্ণিত ‘বীরত্বপূর্ণ ও কোরআনসম্মত মূল্যবোধ’ ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করেছে। এসব মূল্যবোধ দেশের পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জনগণকে অনুপ্রাণিত করছে। বিবৃতিতে তিনি ইরানি পুরাণে অশুভ শক্তির প্রতীক ‘জাহহাক’ এর সঙ্গে বর্তমান আগ্রাসীদের তুলনা করেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, ইরানের ‘পবিত্র প্রতিরোধ’ দেশটিকে যুক্তরাষ্ট্রের মোকাবিলায় আরও শক্তিশালী ও প্রস্তুত করেছে। একই সঙ্গে তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন।
জাতীয় ফারসি ভাষা সংরক্ষণ দিবস ও বিখ্যাত কবি ফেরদৌসীকে স্মরণ করে দেওয়া এক বিবৃতিতে খামেনি এ কথা বলেন। খবর আল জাজিরার।
বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সাম্প্রতিক পবিত্র প্রতিরক্ষায়’ ইরান প্রমাণ করেছে যে ফেরদৌসীর কিংবদন্তিতুল্য কাহিনিগুলো কেবল সাহিত্য নয়, বরং তা ইরানিদের বাস্তব জীবন ও বীরত্বপূর্ণ চরিত্রের প্রতিফলন।
খামেনি আরও বলেন, ফেরদৌসীর মহাকাব্য ‘শাহনামায়’ বর্ণিত ‘বীরত্বপূর্ণ ও কোরআনসম্মত মূল্যবোধ’ ইরানের সব জাতিগোষ্ঠী ও সামাজিক শ্রেণিকে ঐক্যবদ্ধ করেছে। এসব মূল্যবোধ দেশের পরিচয়, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জনগণকে অনুপ্রাণিত করছে।
বিবৃতিতে তিনি ইরানি পুরাণে অশুভ শক্তির প্রতীক ‘জাহহাক’ এর সঙ্গে বর্তমান আগ্রাসীদের তুলনা করেন।
What's Your Reaction?