আঙুলের ব্যথা নিয়েই ফাইনালে খেলতে নামছেন ‘দিবু’ মার্টিনেজ
২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে ডান হাতের চোট নিয়ে খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। অস্ত্রোপচার করানোর পরামর্শ পেলেও বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দিবু বলেন, ‘এখনও প্রতিদিন ব্যথা অনুভব করি। জানতাম ব্যথা থাকবে। আমি অস্ত্রোপচার করাইনি। যেসব বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছিলেন অস্ত্রোপচার না করলে খেলতে পারব না।’ গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে অ্যাস্টন ভিলার হয়ে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্টিনেজ। সেই চোটের কারণে বিশ্বকাপের শুরুতে আর্জেন্টিনা দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারেননি। আলাদা করে বিশেষায়িত অনুশীলন করতে হয়েছে তাকে। এ বিষয়ে তিনি বলেন, ‘গ্রুপ পর্বজুড়ে দলের সঙ্গে অনুশীলন করতে পারিনি, যা আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। কারণ অনুশীলন করতে আমি খুব ভালোবাসি। এরপর নকআউট পর্ব থেকে স্বাভাবিকভাবে অনুশীলন করেছি এবং এখন অনেক ভালো অনুভব করছি।’ চোট থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন মার্টিনেজ। গ্রু
২০২৬ ফিফা বিশ্বকাপজুড়ে ডান হাতের চোট নিয়ে খেলছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ। অস্ত্রোপচার করানোর পরামর্শ পেলেও বিশ্বকাপে অংশ নেওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দিবু বলেন, ‘এখনও প্রতিদিন ব্যথা অনুভব করি। জানতাম ব্যথা থাকবে। আমি অস্ত্রোপচার করাইনি। যেসব বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছিলেন অস্ত্রোপচার না করলে খেলতে পারব না।’
গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালের আগে অ্যাস্টন ভিলার হয়ে ওয়ার্ম-আপ করার সময় ডান হাতের অনামিকা আঙুলে চোট পান মার্টিনেজ। সেই চোটের কারণে বিশ্বকাপের শুরুতে আর্জেন্টিনা দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করতে পারেননি। আলাদা করে বিশেষায়িত অনুশীলন করতে হয়েছে তাকে।
এ বিষয়ে তিনি বলেন, ‘গ্রুপ পর্বজুড়ে দলের সঙ্গে অনুশীলন করতে পারিনি, যা আমাকে মানসিকভাবে প্রভাবিত করেছে। কারণ অনুশীলন করতে আমি খুব ভালোবাসি। এরপর নকআউট পর্ব থেকে স্বাভাবিকভাবে অনুশীলন করেছি এবং এখন অনেক ভালো অনুভব করছি।’
চোট থাকা সত্ত্বেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন মার্টিনেজ। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ জয়ে দুটি ক্লিন শিটও রেখেছেন তিনি।
চোট নিয়ে খেলতে নামার অভিজ্ঞতা জানিয়ে দিবু বলেন, ‘প্রথম ম্যাচের দুই দিন আগ পর্যন্ত মনে হচ্ছিল আমি যেন এক হাত নিয়েই খেলছি। এখন বিষয়টা অনেকটাই মানসিক। এটি আমার খেলায় কোনো প্রভাব ফেলছে না। আমি জাতীয় দলে আলাদা করে আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাই না।’
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মার্টিনেজ এবারও টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে যাচ্ছেন।
এমএমআর
What's Your Reaction?